Apan Desh | আপন দেশ

চুক্তি

মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেয়ার বিষয়ে বাংলাদেশ ইতিবাচক

মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেয়ার বিষয়ে বাংলাদেশ ইতিবাচক

সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেয়ার ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ। জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে তিন দেশের সঙ্গে অর্থনৈতিক কিংবা প্রতিরক্ষা সহযোগিতা কাঠামোয় যুক্ত হওয়ার বিষয়টি ঢাকা ‘ইতিবাচকভাবে’ দেখছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এক সাক্ষাৎকারে তিনি বলেন, পরিবর্তিত বৈশ্বিক অর্থনীতি ও বাণিজ্য পরিস্থিতি বিবেচনায় নিয়ে বাংলাদেশ এ ধরনের উদ্যোগের সম্ভাবনা যাচাই করবে। এ ক্ষেত্রে দেশের স্বার্থই থাকবে সিদ্ধান্তের কেন্দ্রবিন্দুতে।

০৮:৫৯ পিএম, ২২ আগস্ট ২০২৬ শনিবার

বিশ্বব্যাংকের সঙ্গে ৪০৪ মিলিয়ন ডলারের চুক্তি সই

বিশ্বব্যাংকের সঙ্গে ৪০৪ মিলিয়ন ডলারের চুক্তি সই

দেশের স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা খাতের উন্নয়নে বিশ্বব্যাংকের সঙ্গে ঋণ ও অনুদান চুক্তি সই করেছে বাংলাদেশ সরকার। ঋণ ও অনুদানে পরিমান ৪০ কোটি ৪০ লাখ (৪০৪ মিলিয়ন) মার্কিন ডলার। বুধবার (১০ জুন) অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। চুক্তির আওতায়, বিশ্বব্যাংক ২৮৪.৭০ মিলিয়ন এসডিআর, যা প্রায় ৩৭৯ মিলিয়ন মার্কিন ডলারের সমতুল্য ঋণ হিসেবে প্রদান করবে। এর পাশাপাশি গ্লোবাল ফাইন্যান্সিং ফ্যাসিলিটি থেকে আরও ২৫ মিলিয়ন মার্কিন ডলার অনুদান হিসেবে দেয়া হবে।

০৭:১০ পিএম, ১০ জুন ২০২৬ বুধবার

ইরান এখন চুক্তির করতে মরিয়া হয়ে আছে: ট্রাম্প

ইরান এখন চুক্তির করতে মরিয়া হয়ে আছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন একটি চুক্তিতে পৌঁছাতে ইরান এখন মরিয়া হয়ে উঠেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের হোয়াইট হাউস থেকে সরাসরি সম্প্রচারিত এক বিশেষ ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। বক্তব্যের শুরুতে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতার কথা তুলে ধরেন ট্রাম্প। তিনি বলেন, বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও আধুনিক সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে। একই সঙ্গে তিনি ভেনেজুয়েলার রাজনৈতিক পরিস্থিতি এবং ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কৌশলগত ও সামরিক পদক্ষেপের বিষয়ও উল্লেখ করেন।

১১:০৯ পিএম, ২২ মে ২০২৬ শুক্রবার

‘যুক্তরাষ্ট্রের বাণিজ্যচুক্তি দেশের স্বার্থবিরোধী হলে পরিবর্তনের সুযোগ আছে’

‘যুক্তরাষ্ট্রের বাণিজ্যচুক্তি দেশের স্বার্থবিরোধী হলে পরিবর্তনের সুযোগ আছে’

বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে দেশের স্বার্থবিরোধী কোনো ধারা থাকলে তা পরিবর্তনের সুযোগ রয়েছে। শুক্রবার (০৮ মে) দুপুরে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন বাইশটিলা ন্যাচারাল পার্কের উন্নয়ন কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। খন্দকার আবদুল মুক্তাদির বলেন, জ্বালানির দাম বৃদ্ধির প্রভাব দেখিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অযৌক্তিকভাবে বাড়ানো গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে সরকারের নজরদারি থাকবে। পণ্যের পরিবহন ব্যয় কমাতে দেশের বন্দরগুলোর সক্ষমতা বাড়ানো জরুরি। তা না হলে আমদানি-রফতানি ব্যয় কমানো সম্ভব হবে না।

০৪:৩৫ পিএম, ৮ মে ২০২৬ শুক্রবার

১৪ উড়োজাহাজ ক্রয়ে চুক্তি সই করল বিমান বাংলাদেশ

১৪ উড়োজাহাজ ক্রয়ে চুক্তি সই করল বিমান বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে ১৪টি উড়োজাহাজ ক্রয়ের চূড়ান্ত চুক্তি সই করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত ৯টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আনুষ্ঠানিক ক্রয়চুক্তি সই করা হয়েছে। অনুষ্ঠানে বিমানের পক্ষ থেকে চুক্তিতে সই করেন বিমানের এমডি ও সিইও কাইজার সোহেল আহমেদ এবং বোয়িংয়ের ভাইস প্রেসিডেন্ট পল রিগি। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। অনুষ্ঠানে বোয়িংয়ের ভাইস প্রেসিডেন্ট পল রিগি বলেন, ১৪টি উড়োজাহাজ কেনার এ চুক্তি দুই প্রতিষ্ঠানের দীর্ঘদিনের অংশীদারিকে আরও শক্তিশালী করেছে এবং বিমানকে এমন একটি স্বল্পসংখ্যক এয়ারলাইনসে পরিণত করেছে। 

১০:০১ পিএম, ৩০ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার

চুক্তি নবায়নের ইঙ্গিত ভিনিসিয়ুসের

চুক্তি নবায়নের ইঙ্গিত ভিনিসিয়ুসের

সান্তিয়াগো বার্নাব্যুতে বায়ার্ন মিউনিখের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিজের ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। দলবদল নিয়ে চলা গুঞ্জন উড়িয়ে তিনি জানিয়েছেন, খুব শিগগিরই রিয়াল মাদ্রিদের সঙ্গে নতুন চুক্তিতে স্বাক্ষর করবেন। বর্তমান চুক্তির মেয়াদ শেষ হতে আর মাত্র এক বছর বাকি। এ কারণে তাকে নিয়ে দলবদলের আলোচনা জোরালো হয়েছিল। তবে সংবাদ সম্মেলনে ভিনিসিয়ুস বলেন, তিনি এ বিষয়ে পুরোপুরি নিশ্চিন্ত আছেন। তিনি বলেন, তিনি দীর্ঘ সময় রিয়াল মাদ্রিদে থাকতে চান। ক্লাব প্রেসিডেন্ট তার ওপর পূর্ণ আস্থা রাখেন। সঠিক সময়ে চুক্তি নবায়ন করবেন বলেও জানান তিনি। রিয়ালকেই নিজের স্বপ্নের ক্লাব হিসেবে উল্লেখ করেন এ ফরোয়ার্ড।

০৮:৪৯ পিএম, ৬ এপ্রিল ২০২৬ সোমবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement