প্রাইম ব্যাংকের এএমডি হলেন ওমর তৈয়ব
প্রাইম ব্যাংক পিএলসি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন সৈয়দ এম ওমর তৈয়ব। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে কর্মজীবন শুরু করা ওমর তৈয়বের ব্যাংকিং খাতে রয়েছে ২৬ বছরেরও বেশি সময়ের বহুমুখী অভিজ্ঞতা। বিশেষ করে ইনভেস্টমেন্ট ব্যাংকিং, এসএমই ও কনজ্যুমার ব্যাংকিং, ব্রাঞ্চ ব্যাংকিং এবং ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্টে তার রয়েছে সমৃদ্ধ অভিজ্ঞতা ও দক্ষতা।
০৬:৪৫ পিএম, ২২ আগস্ট ২০২৬ শনিবার