ছবি : সংগৃহীত
টাকার বিপরীতে বৈদেশিক মুদ্রার বাজারে মিশ্র প্রবণতা দেখা গেছে। ভারতীয় ও শ্রীলঙ্কান রুপির বিনিময় হার প্রায় অপরিবর্তিত থাকলেও মার্কিন ডলার, ইউরো, ব্রিটিশ পাউন্ড, অস্ট্রেলীয় ডলারসহ বেশির ভাগ মুদ্রার দর কমেছে।
এর ফলে আমদানি ব্যয় এবং বিদেশ ভ্রমণের খরচে কিছুটা স্বস্তি মিলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
রোববার (২২ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত বিনিময় হার থেকে এ তথ্য জানা গেছে।
এদিন এক ইউএস ডলার ১২৪ টাকা ৫৫ পয়সা, এক ইউরো ১৩৬ টাকা ৫৯ পয়সা, এক ব্রিটিশ পাউন্ড ১৬২ টাকা ৯২ পয়সা, এক অস্ট্রেলীয় ডলার ৮২ টাকা ৩৯ পয়সা, এক জাপানি ইয়েন ৭৯ পয়সা, এক কানাডীয় ডলার ৮৬ টাকা ৮২ পয়সা, এক সুইডিশ ক্রোনা ১২ টাকা ১৮ পয়সা, এক সিঙ্গাপুর ডলার ৯৬ টাকা ৫৪ পয়সা, এক চীনা ইউয়ান রেনমিনবি ১৮ টাকা ৬৬ পয়সা, এক ভারতীয় রুপি ১ টাকা ৩৪ পয়সা এবং এক শ্রীলঙ্কান রুপি ২ টাকা ৬৭ পয়সায় বিনিময় হচ্ছে।
আরও পড়ুন <> সূচকের উত্থানে চলছে ডিএসইর লেনদেন
এর আগে বৃহস্পতিবার বিভিন্ন বৈদেশিক মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার বিনিময় হার ছিল, এক ইউএস ডলার ১২৪ টাকা ৭৫ পয়সা, এক ইউরো ১৩৬ টাকা ৮৮ পয়সা, এক ব্রিটিশ পাউন্ড ১৬৪ টাকা ০১ পয়সা, এক অস্ট্রেলীয় ডলার ৮৩ টাকা ৭৯ পয়সা, এক জাপানি ইয়েন ৭৮ পয়সা, এক কানাডীয় ডলার ৮৭ টাকা ০৭ পয়সা, এক সুইডিশ ক্রোনা ১২ টাকা ২৬ পয়সা, এক সিঙ্গাপুর ডলার ৯৬ টাকা ৭১ পয়সা, এক চীনা ইউয়ান রেনমিনবি ১৮ টাকা ৭০ পয়সা, এক ভারতীয় রুপি এক টাকা ৩৩ পয়সা এবং এক শ্রীলঙ্কান রুপি দুই টাকা ৬৭ পয়সায় বিনিময় হচ্ছে।
বুধবার (১৮ নভেম্বর) এক ইউএস ডলার ১২৪ টাকা ৭৫ পয়সা, এক ইউরো ১৩৭ টাকা ১৯ পয়সা, এক ব্রিটিশ পাউন্ড ১৬৪ টাকা ৭৬ পয়সা, এক অস্ট্রেলীয় ডলার ৮৩ টাকা ৯৭ পয়সা, এক জাপানি ইয়েন ৭৮ পয়সা, এক কানাডীয় ডলার ৮৭ টাকা ২৪ পয়সা, এক সুইডিশ ক্রোনা ১২ টাকা ৩১ পয়সা, এক সিঙ্গাপুর ডলার ৯৬ টাকা ৮১ পয়সা, এক চীনা ইউয়ান রেনমিনবি ১৮ টাকা ৭১ পয়সা, এক ভারতীয় রুপি এক টাকা ৩৩ পয়সা এবং এক শ্রীলঙ্কান রুপি দুই টাকা ৬৭ পয়সায় বিনিময় হচ্ছে।
আপন দেশ/এমটিআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































