স্বর্ণের অলঙ্কার
ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে অনির্দিষ্টকালের যুদ্ধ বিরতিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা খানিকটা কমেছে। ফলে স্বর্ণের আন্তর্জাতিক বাজার কিছুটা স্থিতিশীল। যার প্রভাবে স্থানীয় বাজারে গত চারদিন ধরে একই অবস্থা বিরাজ করছে। ফলে সোমবারও (০৪ মে) আগের দামেই বিক্রি হচ্ছে মূল্যবান এ ধাতু।
সর্বশেষ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে দেশে স্বর্ণের দাম বাড়িয়েছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সেদিন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে সংগঠনটি।
আরও পড়ুন<<>>টানা ৮ মাস কমার পর বাড়লো রফতানি আয়
সোমবারও সে দামেই বিক্রি হচ্ছে মূল্যবান এ ধাতু। দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকায় বেচাকেনা হচ্ছে।
এর আগে, সবশেষ ৩০ এপ্রিল সকালেই দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস।
স্বর্ণের দাম কমানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৪৮২ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ৩৮৩ টাকায় বেচাকেনা হচ্ছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































