Apan Desh | আপন দেশ

টানা ৮ মাস কমার পর বাড়লো রফতানি আয়

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২২:০৩, ৩ মে ২০২৬

টানা ৮ মাস কমার পর বাড়লো রফতানি আয়

ফাইল ছবি, আপন দেশ

টানা আট মাসের নিম্নমুখী ধারা ভেঙে চলতি বছরের এপ্রিলে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের রফতানি আয়। তৈরি পোশাক খাতের শক্তিশালী প্রবৃদ্ধিতে এপ্রিল মাসে রফতানি বেড়েছে ৩২ দশমিক ৯২ শতাংশ।

রোববার (০৩ মে) রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এ তথ্য প্রকাশ করেছে।

তবে ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-এপ্রিল সময়ে দেশের রফতানি আয় ২ শতাংশ কমে ৩৯ দশমিক ৪০ বিলিয়ন ডলারে নেমে এসেছে। আগের অর্থবছরের একই সময়ে এ আয় ছিল ৪০ দশমিক ২ বিলিয়ন ডলার।

ইপিবি জানায়, এপ্রিল মাসে রফতানি আয় ৩২ দশমিক ৯২ শতাংশ বেড়ে ৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা ২০২৫ সালের এপ্রিলে ছিল ৩ বিলিয়ন ডলার। এ শক্তিশালী পুনরুদ্ধার বৈশ্বিক বাজারে নতুন করে চাহিদা বৃদ্ধি ও দেশের রফতানি খাতগুলোর সক্ষমতার প্রতিফলন। 

আরও পড়ুন<<>>এপ্রিলে রেমিট্যান্স এলো ৩১২ কোটি ডলার

এপ্রিল মাসে প্রায় সব প্রধান রফতানি খাতেই ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে। ২০২৬ সালের এপ্রিল মাসে দেশের সর্বোচ্চ রফতানি আয়ের খাত তৈরি পোশাক শিল্প থেকে আয় হয়েছে ৩ দশমিক ১৪ বিলিয়ন ডলার, যা ২০২৫ সালের এপ্রিলের ২ দশমিক ৩৯ বিলিয়ন ডলারের তুলনায় ৩১ দশমিক ২১ শতাংশ বেশি বলে ইপিবির তথ্যে উল্লেখ করা হয়।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়