Apan Desh | আপন দেশ

স্বর্ণের বার

বিশ্ববাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

বিশ্ববাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা কমার আশায় বিশ্ববাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। শুক্রবার (০৮ মে) লেনদেন শেষে দেখা যায়, শুধু এক দিন নয়, পুরো সপ্তাহজুড়েই ঊর্ধ্বমুখী ছিল মূল্যবান এ ধাতুর বাজার। বাজার বিশ্লেষকদের মতে, ইরান সংকটের সম্ভাব্য সমাধান নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি তৈরি হয়েছে। এতে মুদ্রাস্ফীতি ও উচ্চ সুদের হার নিয়ে উদ্বেগ কিছুটা কমেছে। ফলে নিরাপদ বিনিয়োগ হিসেবে অনেকেই স্বর্ণের দিকে ঝুঁকছেন। আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৭২৩ দশমিক ২৮ ডলারে পৌঁছেছে। চলতি সপ্তাহে স্বর্ণের দাম বেড়েছে প্রায় ২ দশমিক ৪ শতাংশ।

১১:১৫ পিএম, ৮ মে ২০২৬ শুক্রবার

স্বর্ণের দামে বড় পতন

স্বর্ণের দামে বড় পতন

ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকগুলোর সুদের হার কমানোর সম্ভাবনাও কমেছে। এতে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় পতন দেখা গেছে। শুক্রবার (০১ মে) বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিশ্ববাজারে স্বর্ণের দাম ১ শতাংশের বেশি কমেছে। জিএমটি সময় দুপুর ১টা ৩০ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ০ দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৫৮৮ দশমিক ৩২ ডলারে নেমে আসে। এর আগে দিনের শুরুতে দাম আরও কমে ৪ হাজার ৫৫৯ দশমিক ৪৮ ডলারে দাঁড়ায়। চলতি সপ্তাহে মোট কমার হার প্রায় ২ দশমিক ৩ শতাংশ।

০৯:০৪ পিএম, ১ মে ২০২৬ শুক্রবার

সকালে কমলেও বিকেলে বাড়লো স্বর্ণের দাম

সকালে কমলেও বিকেলে বাড়লো স্বর্ণের দাম

একই দিনে দুই দফা মূল্য সমন্বয়ে দেশের স্বর্ণবাজারে অস্বাভাবিক ওঠানামা দেখা গেছে। সকালে দাম কমানোর ঘোষণা দিলেও বিকেলে আবার তা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমায় ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৪০ হাজার ৩৩৬ টাকা। এ সিদ্ধান্ত সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। সকালের নির্ধারিত দর অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের ভরি বিক্রি হচ্ছিল ২ লাখ ২৯ হাজার ৪৩০ টাকায়, ১৮ ক্যারেটের দাম ছিল ১ লাখ ৯৬ হাজার ৬৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৬০ হাজার ১৪৬ টাকা। 

০৭:৫৭ পিএম, ৩০ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার

বাড়ল স্বর্ণের দাম, বিক্রি কত?

বাড়ল স্বর্ণের দাম, বিক্রি কত?

বিশ্ববাজারে স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারেও এর প্রভাব পড়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে। এতে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা। বুধবার (১৫ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, নতুন নির্ধারিত এ দাম একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হবে। এর আগে সর্বশেষ গত বৃহস্পতিবার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। বাজুস আরও জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (বিশুদ্ধ স্বর্ণ) দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৫৫ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে।

১০:১৯ এএম, ১৫ এপ্রিল ২০২৬ বুধবার

বিশ্ববাজারে স্বর্ণের বড় দরপতন

বিশ্ববাজারে স্বর্ণের বড় দরপতন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ায় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন দেখা দিয়েছে। একই সঙ্গে ডলারের মান বৃদ্ধি ও তেলের দাম বাড়ায় বিনিয়োগকারীদের মধ্যে মুদ্রাস্ফীতি নিয়ে উদ্বেগ বেড়েছে। এতে চলতি বছরে সুদের হার কমানোর যে প্রত্যাশা ছিল, তা ফিকে হয়ে আসছে বলে জানিয়েছে রয়টার্স। সোমবার (১৩ এপ্রিল) স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৭১৮ দশমিক ৯৮ ডলারে নেমে এসেছে। এটি গত ৭ এপ্রিলের পর সর্বনিম্ন অবস্থান। একই সময়ে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার ১ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৭৪২ ডলারে লেনদেন হচ্ছে।

০৩:৪৯ পিএম, ১৩ এপ্রিল ২০২৬ সোমবার

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

বিশ্ববাজারে স্বর্ণের দাম হঠাৎ বড় ধরনের পতন হয়েছে। ইরানের ওপর মার্কিন-ইসরায়েলি বিমান হামলার প্রভাবে অনেক বিনিয়োগকারী নিরাপদ আশ্রয় হিসেবে স্বর্ণের বদলে ডলারে নজর দিয়েছেন। পাশাপাশি মুদ্রাস্ফীতি ও সুদের হারের উদ্বেগ বাড়ায় ব্যবসায়ীরা আগের মতো স্বর্ণে বাজি ধরছেন না। মঙ্গলবার (০৩ মার্চ) বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্পট মার্কেটে স্বর্ণের দাম ৩.৯৮ শতাংশ কমে প্রতি আউন্স ৫,৮৬ ডলারে নেমেছে। এদিকে, স্পট সিলভার বা রূপার দাম ৯.৪৪ শতাংশ কমে ৮০.২৬ ডলারে নেমেছে। স্বাধীন বিশ্লেষক রস নরম্যান বলেন, ডলারের মূল্য বেড়ে যাওয়ায় এবং মার্কিন ট্রেজারির ফলন ঊর্ধ্বমুখী হওয়ায় স্বর্ণ ও রূপার দাম কমেছে।

০৯:৪১ পিএম, ৩ মার্চ ২০২৬ মঙ্গলবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement