Apan Desh | আপন দেশ

আজ স্বর্ণ-রুপার ভরি কত?

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ০৮:৪৪, ২৯ এপ্রিল ২০২৬

আপডেট: ০৯:৩১, ২৯ এপ্রিল ২০২৬

আজ স্বর্ণ-রুপার ভরি কত?

স্বর্ণের অলঙ্কার

মধ্যপ্রাচ্যে সংঘাতময় পরিস্থিতিতে স্বর্ণের আন্তর্জাতিক বাজারে অস্থিরতা বিরাজ করছে। যার প্রভাব পড়েছে স্থানীয় বাজারেও। দেশের বাজারে আবারও কমানো হয়েছে স্বর্ণ ও রুপার দাম। সর্বশেষ মঙ্গলবার (২৮ এপ্রিল) মূল্যবান এ ধাতু দু’টির নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বুধবার (২৯ এপ্রিল) সে দামেই বিক্রি হচ্ছে স্বর্ণ-রুপা।

নতুন দর অনুযায়ী সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট স্বর্ণের প্রতি গ্রামের দাম নির্ধারণ করা হয়েছে ২০,৯৮০ টাকা। সে হিসেবে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম পড়বে ২,৪৪,৭১১ টাকা। একইভাবে ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি ২,৩৩,৫৮২ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি ২,০০,২১১ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের ভরিপ্রতি দাম এখন থেকে ১,৬৩,০৬৩ টাকা।

আরও পড়ুন<<>>আজ আরও কমলো স্বর্ণের দাম, ভরি কত?

স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। ভরিতে ২৩৩ টাকা কমিয়ে ২২ ক্যারেট রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৪৮২ টাকা। এছাড়া ২১ ক্যারেট রুপা ৫ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৪৯১ টাকা এবং সনাতন রুপা ৩ হাজার ৩৮৩ টাকায় বিক্রি হচ্ছে।

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ৫৭ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে—এর মধ্যে ৩২ বার বেড়েছে এবং ২৫ বার কমেছে। একই সময়ে রুপার দাম সমন্বয় করা হয়েছে ৩৬ বার।

উল্লেখ্য, গত ২৩ এপ্রিল স্বর্ণের দাম কমানোর পর মাত্র এক সপ্তাহের ব্যবধানে নতুন করে দাম আবারও কমানোর এ সিদ্ধান্তে সাধারণ ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরেছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু