Apan Desh | আপন দেশ

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:০৭, ১ মে ২০২৬

আপডেট: ২০:৩৪, ১ মে ২০২৬

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ফাইল ছবি

দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৮৫ শিশু।

শুক্রবার (০১ মে) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১১৫ শিশু। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ১৪৬।

স্বাস্থ্য অধিদফতর জানায়, একই সময় থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৯ জনের। এছাড়া হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যু দাঁড়িয়েছে ২৩১ জনে।

আরও পড়ুন <<>>টিকা পায়নি হাম আক্রান্ত ৭৪ শতাংশ শিশু

প্রাদুর্ভাব মোকাবিলায় ইতোমধ্যে টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে। গত ৫ এপ্রিল ঝুঁকিপূর্ণ ৩০ উপজেলায় জরুরি টিকাদান শুরু হয়। পরে ১২ এপ্রিল ঢাকার দুই সিটি করপোরেশনসহ ময়মনসিংহ ও বরিশাল সিটি এলাকায় এ কার্যক্রম সম্প্রসারণ করা হয়। ২০ এপ্রিল থেকে সারা দেশে টিকাদান শুরু হয়েছে।

এদিকে সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, আগামী এক সপ্তাহের মধ্যে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

আপন দেশ/এসএস

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement