ছবি: আপন দেশ
মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দলের শ্রমিক সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (০১ মে) বিকেল ৪টা ২০ মিনিটে সমাবেশস্থলে পৌঁছান তিনি। পরে মঞ্চে উঠে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান। তার আগমনকে ঘিরে কর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়।
সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে কর্মসূচি শুরু হয়।
সকাল থেকেই ঢাকার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হন। এতে নয়াপল্টন ও আশপাশের সড়ক জনসমুদ্রে পরিণত হয়।
আরও পড়ুন <<>> নয়াপল্টনে শ্রমিকদের মহাসমাবেশ শুরু
সমাবেশস্থলে উত্তরমুখী বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে। মঞ্চে লাল কার্পেট বিছানো হয়েছে। দুই পাশে শোভা পাচ্ছে জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং তারেক রহমানের প্রতিকৃতি।
জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেয়ার কথা রয়েছে তারেক রহমানের।
এ সমাবেশে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































