ছবি : সংগৃহীত
ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু করার প্রয়োজন হতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
শুক্রবার (০১ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।
ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি চুক্তির পর যুক্তরাষ্ট্র আবারও যুদ্ধে জড়াবে কি না, তা তার জানা নেই (নিশ্চিত নন) বলেও মন্তব্য করেন তিনি।
ট্রাম্প বলেন, ‘ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু করার প্রয়োজন হতে পারে। এ সংক্রান্ত আলোচনার বিষয়ে আমি এবং হাতেগোনা কয়েকজন ছাড়া আর কেউ কিছু জানেন না।’
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ইরান একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহী। তবে যুদ্ধ শেষ পর্যন্ত কবে থামবে, তা নিশ্চিত না করলেও তিনি দাবি করেন, এ সংকটের সমাধান হলেই বিশ্ববাজারে তেলের দাম কমে আসবে।’
ইরান নিয়ে মন্তব্যের জেরে জার্মানি থেকে মার্কিন সেনা কমিয়ে আনার ঘোষণার মাত্র একদিন পরই ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়েছিল—তিনি ইতালি ও স্পেন থেকেও সেনা সরিয়ে নেবেন কি না। জবাবে ট্রাম্প বলেন, সম্ভবত তিনি তেমনটি করবেন।
চলতি বছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা বিশ্বকাপে ইরানের অংশগ্রহণের বিষয়েও কথা বলেন ট্রাম্প। তিনি জানান, ইরান এই বিশ্বকাপে অংশ নিলে তার কোনো আপত্তি নেই।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।



























