ছবি: সংগৃহীত
আসন্ন ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়েছে ফিফা। সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, নির্ধারিত সূচি অনুযায়ীই টুর্নামেন্টে অংশ নেবে ইরান।
কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ফিফা কংগ্রেসে এ ঘোষণা দেন তিনি। ইনফান্তিনো বলেন, ইরানের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রেই অনুষ্ঠিত হবে।
২০২৬ সালের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। ৪৮ দলের এ আসরে অংশ নেয়া দলগুলোকে একাধিক দেশে ভ্রমণ করতে হবে। এতে ভিসা জটিলতা ও কূটনৈতিক টানাপোড়েনের আশঙ্কা ছিল।
এরই মধ্যে এশিয়ান বাছাইপর্বে গ্রুপসেরা হয়ে টানা চতুর্থবারের মতো বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ইরান। তবে সাম্প্রতিক ভূ-রাজনৈতিক উত্তেজনা নিয়ে উদ্বেগ জানিয়েছিলেন ইরান ফুটবল ফেডারেশনের প্রধান মেহেদী তাজ।
আরও পড়ুন <<>> সাকিবের দেশে ফেরার ঘোষণা
বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংশ্লিষ্ট উত্তেজনা নিয়ে শঙ্কা প্রকাশ করা হয়। তবে ফিফা সে অনিশ্চয়তা দূর করেছে।
ইনফান্তিনো বলেন, মানুষকে ঐক্যবদ্ধ করাই ফিফার লক্ষ্য। তাই ইরান নির্ধারিতভাবেই বিশ্বকাপে অংশ নেবে এবং যুক্তরাষ্ট্রে খেলবে।
গ্রুপ ‘জি’-তে ইরানের প্রতিপক্ষ বেলজিয়াম, মিশর ও নিউজিল্যান্ড। ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা লস অ্যাঞ্জেলস ও সিয়াটলে। নকআউট পর্বে ডালাসে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হওয়ার সম্ভাবনাও রয়েছে। ইরান বিকল্প ভেন্যুর প্রস্তাব দিলেও তা নাকচ করেছে ফিফা। ফলে নির্ধারিত সূচি অনুযায়ীই বিশ্বকাপে অংশ নেবে দলটি।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




























