ফাইল ছবি
সাত দিনের জন্য জাপান সফরে যাচ্ছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
শনিবার (০২ মে) দিবাগত রাত ৩টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পূর্ব এশিয়ার দেশটির উদ্দেশে রওনা হবেন তিনি।
সফরে ডা. শফিকুর রহমানের সঙ্গে জাপান যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আরও ২ নেতা। তারা হলেন- দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন এবং জামায়াত আীরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান।
আরও পড়ুন <<>> নয়াপল্টনে শ্রমিক সমাবেশে তারেক রহমান
এক সপ্তাহের এ সফর শেষে আগামী ৯ মে বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ঢাকায় ফেরার কথা রয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




























