Apan Desh | আপন দেশ

স্বর্ণ-রুপার আজকের বাজারদর

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ০৮:৩৯, ২৫ এপ্রিল ২০২৬

আপডেট: ০৮:৪৩, ২৫ এপ্রিল ২০২৬

স্বর্ণ-রুপার আজকের বাজারদর

স্বর্ণের অলঙ্কার

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্বজুড়ে জ্বালানি সংকট আন্তর্জাতিক বাণিজ্যে অনিশ্চয়তা ও উদ্বেগ তৈরি করছে। তেলের উচ্চমূল্য, মূল্যস্ফীতির আশঙ্কা এবং দীর্ঘ সময় ধরে উচ্চ সুদের হার বজায় থাকার আশঙ্কায় স্বর্ণবাজারে চাপ সৃষ্টি করেছে। যার প্রভাব পড়েছে স্থানীয় বাজারেও। তবে শনিবার (২৫ এপ্রিল) দেশের বাজারে সর্বশেষ সমন্বয় করা দামেই বিক্রি হচ্ছে স্বর্ণ।

সবশেষ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) স্বর্ণ ও রুপার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে মূল্যবান এ ধাতু দুইটির দাম যথাক্রমে ৩ হাজার ২৬৬ টাকা ও ৩৫০ টাকা কমানো হয়েছে।

বাজুসের সমন্বয় করা দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২ হাজার ২০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকায় বেচাকেনা হচ্ছে।

আরও পড়ুন<<>>জ্বালানি তেলের বাড়তি দামে পুড়ছে নিত্যপণ্যের বাজার

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ৫৬ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে—এর মধ্যে ৩২ বার বেড়েছে এবং ২৪ বার কমেছে। একই সময়ে রুপার দাম সমন্বয় করা হয়েছে ৩৫ বার।

স্বর্ণের দাম কমানোর সঙ্গে এবার দেশের বাজারে কমানো হয়েছে রুপার দামও। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৭১৫ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৪২৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ৪৯৯ টাকায় বেচাকেনা হচ্ছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়