ফাইল ছবি
রাজধানীর মোহাম্মদপুর থানার ৩ পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রশাসনিক কারণ দেখিয়ে এ তিন কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ডিএমপির সদর দফতরের উপ-পুলিশ কমিশনার (সদর দফতর ও প্রশাসন) আমীর খসরু স্বাক্ষরিত আদেশ জারি করা হয়।
তিন কর্মকর্তারা হলেন— সিভিল টিমের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সাধন মণ্ডল, এসআই রেজাউল করিম রেজা এবং এএসআই সোহেল রানা।
আরও পড়ুন <<>> আজ শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের ঐতিহাসিক দিন, মহান মে দিবস
আদেশে বলা হয়েছে, ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর থানায় কর্মরত তিন পুলিশ সদস্যকে প্রশাসনিক কারণে ঢাকা ডিএমপি সদর দফতর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দফতরে সংযুক্ত করা হলো।
ডিএমপির সূত্র বলছে, সাদা পোশাকে দায়িত্ব পালনের সময় অনৈতিকভাবে অর্থ লেনদেনের অভিযোগ ওঠার পরই তাদের বিরুদ্ধে এ প্রশাসনিক ব্যবস্থা নেয়া হয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




























