Apan Desh | আপন দেশ

একনেকে ১২ হাজার কোটি টাকা ব্যয়ে ১৩ প্রকল্পের অনুমোদন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:০১, ২৬ এপ্রিল ২০২৬

একনেকে ১২ হাজার কোটি টাকা ব্যয়ে ১৩ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১২ হাজার কোটি টাকা ব্যয়ে ১৩ প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে সচিবালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় এ অনুমোদন দেয়া হয়। 

বর্তমান সরকারে দ্বিতীয় এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

সভায় প্রকল্প ব্যয়ের ক্ষেত্রে সাশ্রয়ী হতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রকল্পগুলো জনগণের জন্য কতটুকু সামঞ্জস্যপূর্ণ তা তদন্ত করারও নির্দেশ দিয়েছেন সরকারপ্রধান।

আরও পড়ুন : ‘দ্বিতীয় একনেক বৈঠকে ১৫ প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে’

একনেকের বৈঠক শেষে এসব কথা জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। 

রোববারের একনেক সভায় ১৭টি প্রকল্প উত্থাপন করা হয়।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়