Apan Desh | আপন দেশ

যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব পাঠাল ইরান

আন্তজাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২০:৩৩, ১ মে ২০২৬

আপডেট: ২১:৪৭, ১ মে ২০২৬

যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব পাঠাল ইরান

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার লক্ষ্যে নতুন প্রস্তাব পাঠিয়েছে ইরান। মধ্যস্থতাকারী হিসেবে এ প্রস্তাব পৌঁছানো হয়েছে পাকিস্তানের মাধ্যমে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনার বরাতে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় পাকিস্তানের কাছে সর্বশেষ আলোচনার প্রস্তাবের খসড়া হস্তান্তর করেছে তেহরান।

আরও পড়ুন <<>> হরমুজে নতুন নিয়ম চালুর ঘোষণা ইরানের

এর আগে ইরান একটি অ-পারমাণবিক চুক্তির প্রস্তাব দিয়েছিল। ওই প্রস্তাবে যুদ্ধ পরিস্থিতি নিরসনের জন্য পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা পরে করার কথা বলা হয়। তবে সে প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নতুন প্রস্তাব ঘিরে এখন কূটনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার সম্ভাবনা তৈরি হয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়