Apan Desh | আপন দেশ

স্বর্ণের দামে বড় পতন

আন্তজাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২১:০৪, ১ মে ২০২৬

আপডেট: ২২:৪৮, ১ মে ২০২৬

স্বর্ণের দামে বড় পতন

ছবি : সংগৃহীত

ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকগুলোর সুদের হার কমানোর সম্ভাবনাও কমেছে। এতে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় পতন দেখা গেছে।

শুক্রবার (০১ মে) বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিশ্ববাজারে স্বর্ণের দাম ১ শতাংশের বেশি কমেছে।

জিএমটি সময় দুপুর ১টা ৩০ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ০ দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৫৮৮ দশমিক ৩২ ডলারে নেমে আসে। এর আগে দিনের শুরুতে দাম আরও কমে ৪ হাজার ৫৫৯ দশমিক ৪৮ ডলারে দাঁড়ায়। চলতি সপ্তাহে মোট কমার হার প্রায় ২ দশমিক ৩ শতাংশ।

অন্যদিকে, জুন ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচার্সের দাম ০ দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৬০০ ডলারে দাঁড়িয়েছে।

ইউবিএসর বিশ্লেষক জিওভানি স্টাউনোভো বলেন, স্বল্পমেয়াদে স্বর্ণের দামের সঙ্গে তেলের দামের একটি নেতিবাচক সম্পর্ক তৈরি হয়েছে। তেলের দাম বাড়লে সুদের হারের প্রত্যাশা বাড়ে, যা স্বর্ণের দামে চাপ সৃষ্টি করে।

আরও পড়ুন <<>> যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব পাঠাল ইরান

এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনার কারণে ব্রেন্ট ক্রুড তেলের দাম বছরের শুরু থেকে প্রায় দ্বিগুণ হয়েছে। এতে বিশ্ব অর্থনীতিতে মন্দা এবং উচ্চ মুদ্রাস্ফীতির ঝুঁকি বাড়ছে।

অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে রুপার দাম ১ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৭৪ দশমিক ৭৮ ডলারে পৌঁছেছে। অন্যদিকে প্লাটিনামের দাম ০ দশমিক ৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ৯৯১ দশমিক ৮০ ডলারে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়