ফাইল ছবি
সালমান এফ রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ৫৩৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এ মামলা করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে দুদক কার্যালয়ে এক ব্রিফিংয়ে দুদক সচিব সাইদুর রহমান খান এসব তথ্য জানান।
সাইদুর রহমান খান জানায়, ক্ষমতার অপব্যবহার করে কোনো প্রকার জামানত ও ঋণ গ্রহণযোগ্যতা যাচাই ছাড়াই ‘স্কাইমার্ক ইন্টারন্যাশনাল’ নামের একটি অস্তিত্বহীন প্রতিষ্ঠানের অনুকূলে ৫৩৮ কোটি টাকার ঋণ অনুমোদন দেয়া হয়। এর মধ্যে সুদ ও অন্যান্য চার্জসহ আইএফআইসি ব্যাংকের মোট ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৬০৪ কোটি ৬৯ লাখ টাকা।
আরও পড়ুন <<>> আনিস আলমগীরের সম্পদ পৌনে ৭ কোটি, দুদক খুঁজছে ক’জনকে
এ ঘটনায় দণ্ডবিধি ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনে সালমান এফ রহমান, তার ছেলেসহ মোট ২৫ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক।
অন্যদিকে, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে নিজ ও স্বার্থসংশ্লিষ্টদের নামে ১ কোটি ৩ লাখ ৬২ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পাওয়ায় ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারের বিরুদ্ধে সম্পদ বিবরণী নোটিশ জারি করেছে সংস্থাটি।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































