Apan Desh | আপন দেশ

অপরাধ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউটর নিয়োগ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউটর নিয়োগ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনজন প্রসিকিউটর নিয়োগ দেয়া হয়েছে। ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় এ নিয়োগ দেয়া হয়। মঙ্গলবার (১২ মে) এ নিয়োগের প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ। নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা পরিচালনার জন্য তিনজন আইনজীবীকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত ডেপুটি অ্যাটর্নি ও সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় প্রসিকিউটর পদে নিয়োগ করা হলো। তারা হলেন- মো. মাগফুর রহমান শেখ, ড. মোহাম্মদ অলি মিয়া ও ব্যারিস্টার রাফিউল ইসলাম।

০৫:৫০ পিএম, ১২ মে ২০২৬ মঙ্গলবার

 গুম-হত্যার অভিযোগে ফের ট্রাইব্যুনালে বিএনপি

 গুম-হত্যার অভিযোগে ফের ট্রাইব্যুনালে বিএনপি

বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের গুম-হত্যার ঘটনার তদন্ত চেয়ে আবারও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দিয়েছে বিএনপি। সোমবার (১১ মে) দুপুরে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের কাছে এ অভিযোগ জমা দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য এবং মামলা ও তথ্য সংরক্ষণ সমন্বয়ক সালাহউদ্দিন খান। অভিযোগে বলা হয়েছে, ওই সময়ে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে দমন-পীড়নের শিকার হন। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং কিছু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় বিএনপির নেতাকর্মীদের অপহরণ করে গুম, নির্যাতন ও দীর্ঘদিন আটক রেখে ক্রসফায়ারের নামে হত্যা করা হয়। 

০৪:৩৮ পিএম, ১১ মে ২০২৬ সোমবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement