ছবি: আপন দেশ
যুব উন্নয়ন অধিদফতরের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মামলায় সোহাগ ফকির (৩৮) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে মাদারীপুরের রাজৈর উপজেলার দুর্গাবর্দী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এ সময় তার হেফাজত থেকে দুটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. ছুফি উল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সিআইডি জানায়, তদন্ত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোহাগ ফকিরের অবস্থান শনাক্ত করা হয়। পরে রাজৈর থানার বদরপাশা ইউনিয়নের দুর্গাবর্দী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। মামলাটির তদন্ত অব্যাহত রয়েছে।
আরও পড়ুন <> সাত বছরে সড়কে ঝরেছে ৭,৯৬৩ শিশুর প্রাণ
গত ১০ অক্টোবর যুব উন্নয়ন অধিদফতরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পরীক্ষাটি স্থগিত করা হয়।
এ ঘটনায় পরদিন ১১ অক্টোবর পাবলিক পরীক্ষা (অপরাধ) আইনে রাজধানীর মতিঝিল থানায় মামলা করা হয়।
সিআইডি জানিয়েছে, মামলাটির তদন্তের ধারাবাহিকতায় পাওয়া তথ্য ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সোহাগ ফকিরকে গ্রেফতার করা হয়েছে।
আপন দেশ/কেএম/এমটিআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































