Apan Desh | আপন দেশ

দুদক

আ. লীগের সাবেক ৭ এমপিসহ স্বজনদের বিরুদ্ধে মামলা করবে দুদক

আ. লীগের সাবেক ৭ এমপিসহ স্বজনদের বিরুদ্ধে মামলা করবে দুদক

আওয়ামী লীগের সাবেক সাত এমপি ও তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন ও অর্থ পাচারের অভিযোগে রয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুদকের সচিব সাইদুর রহমান খান সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন। এসব মামলায় সাবেক এমপিদের পাশাপাশি তাদের স্ত্রী, ভাই ও সন্তানদেরও আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে কোটি কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদ বিবরণীতে তথ্য গোপন, ব্যাংক হিসাবে বিপুল অঙ্কের অর্থ স্থানান্তর এবং সরকারি প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।

০৯:৫৭ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২৬ বুধবার

কাউকে লক্ষ্য করে অনুসন্ধান শুরু হয়নি: দুদক সচিব

কাউকে লক্ষ্য করে অনুসন্ধান শুরু হয়নি: দুদক সচিব

কাউকে লক্ষ্য করে অনুসন্ধান কার্যক্রম চালানো হচ্ছে না বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সাইদুর রহমান খান। আসিফ মাহমুদকে কেন অনুসন্ধানের আওতায় নেয়া হয়েছে এবং অন্য সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে অভিযোগ থাকলেও তাদের ক্ষেত্রে একই ধরনের পদক্ষেপ নেয়া হচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। দুদক সচিব বলেন, আমরা এরকম কোনো টার্গেট করে করছি না। যেহেতু পেন্ডিং ছিল, পেন্ডিং লিস্ট অনুযায়ী আমরা এগুলো উপস্থাপন করছি। কোনো পক্ষপাতিত্ব করা হচ্ছে না বলেও দাবি করেন তিনি। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুদকের এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

০৯:২৩ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৬ সোমবার

ডিবি হারুনের দুই মামলায় চার্জশিট দিয়েছে দুদক

ডিবি হারুনের দুই মামলায় চার্জশিট দিয়েছে দুদক

সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে দায়ের করা দুই মামলায় চার্জশিট অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (০৯ সেপ্টেম্বর) দুদকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো. তানজির আহমেদ এ তথ্য জানান। দুদক জানায়, সজেকা, ঢাকা-১-এর মামলা নং ১৬ (১৭ ডিসেম্বর ২০২৪) এ হারুন অর রশীদের বিরুদ্ধে ২১ কোটি ২৮ লাখ ৯ হাজার ৬০৫ টাকার সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। এর বিপরীতে ব্যয় বাদে তার বৈধ আয় ১ কোটি ২৯ লাখ ১৫ হাজার ৬ টাকা হারুনের বিরুদ্ধে ১৯ কোটি ৯৮ লাখ ৯৪ হাজার ৫৯৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের সত্যতা পেয়েছে দুদক।

০৯:২৪ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২৬ বুধবার

ব্যাংকের ২৭৬ কোটি টাকা আত্মসাৎ, শেখ হাসিনা-রেহানার নামে মামলা

ব্যাংকের ২৭৬ কোটি টাকা আত্মসাৎ, শেখ হাসিনা-রেহানার নামে মামলা

শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার বিরুদ্ধে অর্থ আত্মসাতের ঘটনায় মামলা করেছে দুদক। দেশের ৪১টি ব্যাংকের সিএসআর তহবিল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট-এর নামে ২৭৬ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা সংগ্রহ ও আত্মসাৎ করা হয়। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলার অন্য আসামি হলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) সাবেক সভাপতি এবং এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার।

০৭:৪৮ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার

বেনজীরের মুক্তির বিষয়ে আনুষ্ঠানিক তথ্য নেই: দুদক

বেনজীরের মুক্তির বিষয়ে আনুষ্ঠানিক তথ্য নেই: দুদক

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের দুবাইয়ে মুক্তির বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে আনুষ্ঠানিক কোনো তথ্য নেই বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলী। এ সংক্রান্ত কাজে দুদকের গাফিলতি ছিল না বলেও তিনি দাবি করেন। রোববার (০২ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। দুদকের মহাপরিচালক বলেন, বেনজীরের মুক্তির বিষয়টি দুদক পত্রপত্রিকার মাধ্যমে জেনেছে। আপনারা যেভাবে মিডিয়ায়, পত্রপত্রিকার মাধ্যমে জেনেছেন, আমরাও জেনেছি। আইনি যে পদক্ষেপ নেয়া দরকার সংশ্লিষ্ট বিভাগ তা নেবে। 

০৫:৩৮ পিএম, ২ আগস্ট ২০২৬ রোববার

দুদকের মামলায় বাখরাবাদ কর্মকর্তার আট বছরের কারাদণ্ড

দুদকের মামলায় বাখরাবাদ কর্মকর্তার আট বছরের কারাদণ্ড

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বাখরাবাদ গ্যাস সিস্টেম লিমিটেডের সাবেক কর্মকর্তা খালেদ সাইফউল্লাহ টিপুকে ৮ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড এবং জ্ঞাত আয়বহির্ভূত অর্জিত ৩৮ লাখ ৪৮ হাজার ৫৮৬ টাকা ৯০ পয়সা মূল্যের সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের করা হয়।দণ্ডপ্রাপ্ত সাইফউল্লাহ ফেনীর সোনাগাজী উপজেলার রাজাপুর গ্রামের মৃত আবুল হোসেন কানুনগোর ছেলে। তিনি বাখরাবাদ গ্যাস সিস্টেম লিমিটেড কুমিল্লার গৌরীপুর শাখার সাবেক বিক্রয় সহকারী ছিলেন।

০৪:৫৪ পিএম, ১২ জুলাই ২০২৬ রোববার

বাসসের সাবেক এমডি মাহবুব মোর্শেদকে দুদকে তলব

বাসসের সাবেক এমডি মাহবুব মোর্শেদকে দুদকে তলব

বাংলাদেশ সংবাদ সংস্থার সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন। তার বিরুদ্ধে ওঠা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে তার বক্তব্য শুনতে ও তথ্য সংগ্রহ করতে তাকে তলব করেছে দুদক। বৃহস্পতিবার (২৫ জুন) দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো এক নোটিশ থেকে এ তথ্য জানা গেছে। দুদকের উপপরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা এ কে এম মাহবুবুর রহমানের সই করা নোটিশে সোমবার (২৯ জুন) দুপুর ৩টায় সেগুনবাগিচায় কমিশনের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে মাহবুব মোর্শেদকে।

০৪:৪১ পিএম, ২৫ জুন ২০২৬ বৃহস্পতিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement