Apan Desh | আপন দেশ

এইচএসসি পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ শিক্ষার্থী উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:২২, ৩০ জুন ২০২৫

এইচএসসি পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ শিক্ষার্থী উদ্ধার

ছবি : আপন দেশ

এইচএসসি পরীক্ষার জন্য বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হওয়া শিক্ষার্থী মাহিরা বিনতে মারুফ পুলিকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৪)। রোববার (২৯ জুন) দিবাগত রাতে ঢাকার সাভার এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র‍্যাব।

ঘটনার শুরু হয় রোববার সকালে। মাহিরা পরীক্ষার উদ্দেশ্যে সকাল ৮টার দিকে বাসা থেকে বের হন। কিন্তু নির্ধারিত সময় দুপুর ১টার মধ্যে বাড়িতে না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়ে পরিবার।

পরিবারের সদস্যরা পরীক্ষা কেন্দ্রে যোগাযোগ করলে জানা যায়, মাহিরা ওইদিন পরীক্ষা কেন্দ্রে উপস্থিতই হননি। বিষয়টি জানার পরই মাহিরার পরিবারের পক্ষ থেকে রাজধানীর ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

জিডির পর থেকেই শুরু হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুসন্ধান ও তল্লাশি। এক পর্যায়ে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মাহিরার অবস্থান সনাক্ত করে তাকে উদ্ধার করতে সক্ষম হয় র‍্যাব-৪।

বর্তমানে মাহিরা সুস্থ আছেন বলে জানা গেছে। তবে কীভাবে তিনি বসুন্ধরা থেকে সাভারে গেলেন বা নিখোঁজ হলেন, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি আইনশৃঙ্খলা বাহিনী। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

৬ দিন মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল ইরান সড়কে ঘরমুখো মানুষের চাপ, যানজট না থাকায় স্বস্তি বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩ বর্জ্য অপসারণে আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর ঈদের দিন কালবৈশাখীর আভাস ঈদযাত্রায় বেশি ভাড়া নিলে ব্যবস্থা নেয়া হবে : আইজিপি ঈদ বোনাস দিয়েছে ৯৭.৭৯ শতাংশ পোশাক কারখানা বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত সীমিত পরিসরে ব্যাংক কার্যক্রম চলছে আফগানিস্তানে হাসপাতালে পাকিস্তানের হামলা, নিহত ৪০০ ঈদযাত্রায় সব টার্মিনালে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে নিজেদের পুরো আকাশসীমা বন্ধ করল আমিরাত