Apan Desh | আপন দেশ

নিখোঁজ

বালিয়াডাঙ্গীতে একই স্কুলের চার শিক্ষার্থী নিখোঁজ

বালিয়াডাঙ্গীতে একই স্কুলের চার শিক্ষার্থী নিখোঁজ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সাবাজপুর উচ্চ বিদ্যালয়ের চার ছাত্রী প্রাইভেটে পড়তে যাওয়ার পর থেকে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় তাদের স্বজনরা বালিয়াডাঙ্গী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। ঘটনাটি এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। নিখোঁজ ছাত্রীরা হলেন বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের সাবাজপুর গ্রামের মানিক চন্দ্রের মেয়ে খুশি (দশম শ্রেণি), বাঙ্কু দেবনাথের মেয়ে মল্লিকা (দশম শ্রেণি), রমেশ দেবনাথের মেয়ে ঋতু দেবনাথ (দশম শ্রেণি) এবং আকালু দেবনাথের মেয়ে সুজুতি রানী দেবনাথ (অষ্টম শ্রেণি)। তারা সবাই সাবাজপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। খুশি, মল্লিকা ও ঋতু দশম শ্রেণির এবং সুজুতি রানী দেবনাথ অষ্টম শ্রেণির ছাত্রী।

০৪:১০ পিএম, ১ জুলাই ২০২৬ বুধবার

নিখোঁজের ১৪ ঘণ্টা পর খালে মিলল যুবকের মরদেহ

নিখোঁজের ১৪ ঘণ্টা পর খালে মিলল যুবকের মরদেহ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নিখোঁজের প্রায় ১৪ ঘণ্টা পর সাদ্দাম হোসেন (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৪ জুন) দুপুর আড়াইটার দিকে উপজেলার শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামের একটি নির্মাণাধীন ব্রিজের নিচে খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সাদ্দাম একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হাসানপুর গ্রামের আরজু মেম্বার বাড়ির হকসাবের ছেলে। নিহতের মামা মো. ইমাম আলী জানান, সাদ্দাম চট্টগ্রামে ইগলু কোম্পানিতে চাকরি করতেন। ঈদের ছুটিতে সাদ্দাম বাড়িতে এসেছিলেন। ঈদের আগে আবুধাবি থেকে তার মেজো মামা আইয়ুব দেশে ফেরেন। বুধবার (০৩ জুন) বিকেলে সাদ্দাম সাইকেলে করে শরীফপুর ইউনিয়নের গয়েজপুর গ্রামের রুস্তম আলী বেপারী বাড়িতে মামার সঙ্গে দেখা করতে যান। রাত ৯টার দিকে তিনি সেখান থেকে নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন। তবে রাত ১২টার দিকে পরিবারের সদস্যরা জানায় তিনি এখনও বাড়ি ফেরেননি। এরপর স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

০৯:১৪ পিএম, ৪ জুন ২০২৬ বৃহস্পতিবার

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩

ইন্দোনেশিয়ার হালমাহেরা দ্বীপে মাউন্ট ডুকোনো আগ্নেয়গিরির ভয়াবহ অগ্ন্যুৎপাত হচ্ছে। এ ঘটনায় অন্তত ৩ জন নিহত হয়েছেন। এছাড়া ঘটনার পর থেকে ২০ জন পর্বতারোহী নিখোঁজ রয়েছেন। শুক্রবার (০৮ মে) এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইন্দোনেশিয়ার সেন্টার ফর ভলকানোলজি অ্যান্ড জিওলজিক্যাল হ্যাজার্ড মিটিগেশন এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার সকাল ৭টা ৪১ মিনিটে আগ্নেয়গিরিটি থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়। অগ্ন্যুৎপাতের সময় প্রায় ১০ কিলোমিটার উচ্চতায় ছাইয়ের বিশাল স্তম্ভ আকাশে ছড়িয়ে পড়ে। পাশাপাশি চারদিকে প্রবল গর্জনের শব্দ শোনা যায়।

০৩:৫৫ পিএম, ৮ মে ২০২৬ শুক্রবার

ফ্লোরিডায় নিহত লিমন, গ্রামের বাড়িতে শোকের ছায়া 

ফ্লোরিডায় নিহত লিমন, গ্রামের বাড়িতে শোকের ছায়া 

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পিএইচডি করতে গিয়ে জামিল আহমেদ লিমন (২৭) নামের এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় গ্রামের বাড়ি জামালপুরের মাদারগঞ্জ উপজেলা শোকের ছায়া নেমে এসেছে। নিহত লিমনের বাড়ি উপজেলার কড়ইচড়া ইউনিয়নের মহিষ বাথান পূর্ব বিনোদটঙ্গী লালডোবা এলাকায়। তবে তার শৈশব কেটেছে গাজীপুরের মাওনা এলাকায়। তিনি উপজেলার কড়ইচড়া ইউনিয়নের পূর্ব বিনোদটঙ্গী লালডোবা এলাকার জহুরুল হকের ছেলে। পরিবারের সূত্রে জানা যায়, বহু বছর আগে তারা সেখান থেকে ঢাকায় চলে যান। লিমনের বাবা জহুরুল হক পড়া-লেখা করা অবস্থায় গাজীপুরের মাওনা এলাকায় যান। সেখানে পড়ালেখা শেষ করেন এবং বিয়ে করে সংসার শুরু করেন। তাদের ঘরের প্রথম আসেন জামিল আহামেদ লিমন। লিমনের বাবা জহুরুল হক একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন।

০৩:৫৩ পিএম, ২৬ এপ্রিল ২০২৬ রোববার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ