Apan Desh | আপন দেশ

আবারও কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:৫৭, ৪ অক্টোবর ২০২৬

আবারও কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন

ছবি : আপন দেশ

দ্বিতীয়বারের মতো কন্যাসন্তানের বাবা হলেন ক্রিকেটার মোহাম্মদ সাইফউদ্দিন। শনিবার (০৩ অক্টোবর) রাত সাড়ে ৯টায় তার ঘর আলো করে এসেছে দ্বিতীয় কন্যা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে আনন্দের এই খবরটি ভাগ করে নিয়ে এক আবেগঘন বার্তায় লিখেছেন সাইফউদ্দিন।

আরও পড়ুন: মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার বড় জয়

তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ, দ্বিতীয় কন্যাসন্তানের বাবা হলাম। মহান আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। নিশ্চয়ই তিনি আমার ওপর খুশি আছেন, এ জন্য আবারও কন্যাসন্তান দান করেছেন।

এর আগে ২০২৪ সালের ১৮ জুন প্রথমবারের মতো কন্যাসন্তানের জনক হয়েছিলেন এ তারকা ক্রিকেটার।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়