Apan Desh | আপন দেশ

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ২০:০৬, ২৭ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ২০:০৭, ২৭ সেপ্টেম্বর ২০২৬

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় গ্রেফতার ৪

ছবি: সংগৃহীত

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হামলার মূল পরিকল্পনাকারী শাহরিয়ার, ভাসানটেক বস্তির মো. মামুন এবং মজুমদার মোড় এলাকার আসলাম ও মুন্না।

রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন ক্যান্টনমেন্ট থানার ওসি মোহাম্মদ গিয়াস উদ্দিন। তিনি জানান, এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে। জমির মালিকদের বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে।
 
এর আগে শনিবার মধ্যরাতে রাজধানীর মিরপুরে ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজ এলাকায় শতাধিক লোকজন ঢুকে সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় স্টুডিওর দায়িত্বে থাকা দুই কর্মী প্রাণ বাঁচাতে শৌচাগারে আত্মগোপন করেন।
 
খবর পেয়ে সেখানে যান সালমান মুক্তাদির। ততক্ষণে পুরো স্টুডিও ভাঙচুর ও লুটপাট করে তছনছ করা হয়। পরে নিজের ফেসবুক পেজে লাইভে এসে সবাইকে বিষয়টি জানান সালমান। 

আপন দেশ/কেএম  
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়