Apan Desh | আপন দেশ

একাদশে ভর্তিতে দ্বিতীয় ধাপের আবেদনের সময় বাড়ল

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:১৫, ২৮ সেপ্টেম্বর ২০২৬

একাদশে ভর্তিতে দ্বিতীয় ধাপের আবেদনের সময় বাড়ল

ছবি : আপন দেশ

একাদশ শ্রেণিতে (২০২৬-২৭ শিক্ষাবর্ষে) ভর্তির দ্বিতীয় ধাপের অনলাইন আবেদনের সময় বাড়ানো হয়েছে। 

সংশোধিত সূচি অনুযায়ী, বৃহস্পতিবার (০১ অক্টোবর) রাত ৮টা পর্যন্ত দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। একই সঙ্গে দ্বিতীয় ধাপের ফল প্রকাশ, নির্বাচন নিশ্চায়ন, মাইগ্রেশন এবং চূড়ান্ত ভর্তির সময়সূচিও পুনর্বিন্যাস করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বিপুল শিক্ষার্থী নির্ধারিত সময়ে নিশ্চায়ন বাতিল না করা এবং ভর্তি সম্পন্ন না করায় জটিলতা সৃষ্টি হয়েছে। তা নিরসনে দ্বিতীয় ধাপের ভর্তি কার্যক্রমের সময়সূচি পুনর্বিন্যাস করা হয়েছে। দ্বিতীয় ধাপে আবেদন করতে হলে শিক্ষার্থীদের কলেজের বিদ্যমান আসনসংখ্যা বিবেচনায় সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দক্রমে রাখতে হবে। ভর্তি-সংক্রান্ত পূর্ণাঙ্গ নির্দেশনা নির্ধারিত ওয়েবসাইটে অনুসরণ করতে বলা হয়েছে।

আরও পড়ুন: সাংবাদিকদের বিরুদ্ধে সাইবার আইনের অপপ্রয়োগ চান না স্বরাষ্ট্রমন্ত্রী

নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে আগামী ৫ অক্টোবর রাত ৮টায়।

ফল প্রকাশের পর থেকে ৮ অক্টোবর বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত নির্বাচিত শিক্ষার্থীরা তাদের নির্বাচন নিশ্চায়ন করতে পারবেন। 

নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন না করলে নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে। দ্বিতীয় ধাপে নিশ্চায়ন করা শিক্ষার্থীদের মধ্যে পছন্দক্রম অনুযায়ী যাদের মাইগ্রেশন হবে। তাদের ফল প্রকাশ করা হবে ৯ অক্টোবর রাত ৮টায়। এরপর ১১ অক্টোবর রোববার থেকে ১৩ অক্টোবর পর্যন্ত চলবে চূড়ান্ত ভর্তি কার্যক্রম।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়