Apan Desh | আপন দেশ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২৭

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১০:৪৯, ৪ অক্টোবর ২০২৬

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২৭

ছবি : আপন দেশ

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪২৭ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৫৪টি মামলা করা হয়েছে।

রোববার (০৪ অক্টোবর) সকালে এ তথ্য জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন।

আরও পড়ুন: দুপুর ১টার মধ্যে বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগ ২১ জন, লালবাগ বিভাগ ৫৩ জন, ওয়ারী বিভাগ ৫৪ জন, মতিঝিল বিভাগ ৫৫ জন, তেজগাঁও বিভাগ ৮৯ জন, মিরপুর বিভাগ ৮২ জন, গুলশান বিভাগ ৩৫ জন, উত্তরা বিভাগ ৩৫ জন ও গোয়েন্দা বিভাগ তিনজনকে গ্রেফতার করেছে। 

অভিযানকালে ৫৪ কেজি ৪৬০ গ্রাম গাঁজা, ৫২৪ পিস ইয়াবা, ১.৫ গ্রাম হেরোইন ও ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।

আকতার হোসেন বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়