ছবি: আপন দেশ
দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের আগুন সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার অপপ্রয়াসের প্রতিবাদে পাবনার চাটমোহরে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বিএনপি।
মঙ্গলবার (০৭ অক্টোবর) বিকেলে উপজেলার মূলগ্রাম ইউনিয়নে বিএনপির উদ্যোগে এবং বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহনে এ কর্মসূচী পালন করা হয়।
চাটমোহর রেলস্টেশন সংলগ্ন ইউনিয়ন বিএনপি কার্যালয় থেকে বিক্ষো মিছিল বের হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলবাজার মোড়ে এক পথসভা হয়।
মূলগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি লিখন বিশ্বাসের সভাপতিত্বে পথসভায় বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল কুদ্দুস আলো মাষ্টার, উপজেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন, উপজেলা কৃষকদলের সভাপতি লিটন বিশ্বাস, উপজেলা শ্রমিকদলের সভাপতি মুন্তাজ আহমেদ, মুলগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক আব্দুল কুদ্দুস রেজা, ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি শওকত আকবর, উপজেলা বিএনপির সাবেক সহ প্রচার সম্পাদক খোকন প্রধান প্রমুখ।
আরও পড়ুন<<>>লক্ষ্মীপুরে মাদকসহ ভূয়া সাংবাদিক গ্রেফতার
পথসভায় নেতারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ নেতাকর্মীদের হুশিয়ারি দিয়ে বলেন, আপনারা যদি আবারও মিষ্টি খাওয়ার মতো সাহস দেখান, তাহলে তার দায় দায়িত্ব আপনাদের নিতে হবে। আমাদের নেতাকর্মীরা তার প্রতিবাদ করবে। আমরা প্রশাসনের উপর নির্ভরশীল হতে চাই না। আওয়ামী লীগ এ সরকারের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার করছে। তার জবাব দিতে হবে। তাই নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় সংগঠিত থাকতে হবে। তাহলে আওয়ামী লীগ মাথা চাড়া দিতে পারবে না। আর আওয়ামী লীগের দোসর যারা আছে তাদের সামাজিকভাবে একঘরে করতে হবে। যেন তারা সরকারের বিরুদ্ধে কথা বলার সাহস না পায়।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































