Apan Desh | আপন দেশ

পাবনা জেলা

রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন শুরুর অনুমোদন

রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন শুরুর অনুমোদন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন ও জাতীয় গ্রিডে সরবরাহের পথে আরও এক গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। প্রয়োজনীয় ফিজিক্যাল স্টার্টআপ পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হওয়ার পর এবার পাওয়ার স্টার্টআপ কার্যক্রম শুরুর অনুমোদন দিয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা)। এর ফলে প্রথম ইউনিটে ধাপে ধাপে রিঅ্যাক্টরের ক্ষমতা বাড়ানো, বিদ্যুৎ উৎপাদন এবং পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের প্রস্তুতি এগিয়ে নেয়ার সুযোগ তৈরি হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় এ অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান। 

০৭:৫২ পিএম, ২৯ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার

পাবনায় পুনঃ অর্থায়ন স্কিম বাস্তবায়নে টাউন হল সভা

পাবনায় পুনঃ অর্থায়ন স্কিম বাস্তবায়নে টাউন হল সভা

তিন হাজার কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিমের কার্যকর প্রচার প্রচারণা ও সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউনহল সভা হয়েছে। এ সভার লক্ষ্য দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, কর্মসংস্থান সৃষ্টি, উত্তরবঙ্গে কৃষিভিত্তিক আঞ্চলিক হাব সৃষ্টি করা। বুধবার (২৮ অক্টোবর) পাবনা জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে এ সভা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান, বাংলাদেশ ব্যাংক রাজশাহীর নির্বাহী পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদার, পাবনা জেলা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালী, অগ্রণী ব্যাংক  পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহামমদ ফজলুল করিম, পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রির পরচালক মো. হারুন অর রশিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবু ছাঈদ মুহাম্মদ ইদ্রিস।

০৮:৫৬ পিএম, ২৮ অক্টোবর ২০২৬ বুধবার

জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধন: পানিসম্পদমন্ত্রী

জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধন: পানিসম্পদমন্ত্রী

আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রথম পর্যায়ের কাজের উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। প্রধানমন্ত্রী তারেক রহমান এ প্রকল্পের উদ্বোধন করবেন বলে জানান তিনি। রোববার (২৫ অক্টোবর) দুপুরে পাবনা সুজানগর উপজেলার সাতবাড়ীয়ায় পদ্মা ব্যারেজ প্রকল্প এলাকা পরিদর্শন ও কারিগরি বিষয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। মন্ত্রী আরও বলেন, এ প্রকল্প বাস্তবায়ন হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এক তৃতীয়াংশ জনগোষ্ঠী সম্পূর্ণ সুবিধা পাবেন। এটা আমাদের মাস্টারমাইন্ড প্রকল্প এবং কঠিন চ্যালেঞ্জ। পদ্মা ব্যারেজ নির্মাণের ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৫ হাজার কোটি টাকা। প্রধানমন্ত্রী তারেক রহমান সাহসী উদ্যোগ নিয়েছেন। এটি একটি মেগা প্রকল্প। নির্বাচনের আড়াই মাসের মাথায় একনেকে প্রকল্পটি অনুমোদন দেয়া হয়েছে। প্রথম পর্যায়ে ৩৫ হাজার কোটি টাকা ও দ্বিতীয় পর্যায়ে ৫০ থেকে ৫৫ হাজার কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়িত হবে।

০৪:৫৩ পিএম, ২৫ অক্টোবর ২০২৬ রোববার

পাবনায় ধর্ষকের বাড়ি গুঁড়িয়ে দেয়ার পর লুট হচ্ছে মাটি

পাবনায় ধর্ষকের বাড়ি গুঁড়িয়ে দেয়ার পর লুট হচ্ছে মাটি

১০ বছরের শিশু কামরুন্নাহার কলিকে ধর্ষণ ও হত্যার ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি মোস্তফা কামালের বাড়ি গুঁড়িয়ে দেয়া হয়। এবার ওই বাড়ির মাটি লুট করে নিচ্ছে বিক্ষুব্ধ জনতা। ঘটনাটি ঘটেছে পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নের কুলোনিয়া গ্রামে। বাড়িঘর ভাঙচুরের পর মাটি তুলে নিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একইসঙ্গে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে স্বজনরা। গত ১৮ সেপ্টেম্বর জুমার নামাজের পর বাড়িটি ভাঙার কাজ শুরু হয়। শনিবার (২৪ অক্টোবর) পর্যন্ত ভাঙার কাজ অব্যহত রয়েছে। শনিবার সরেজমিনে দেখা যায়, দোতলা বাড়িটি সম্পূর্ণ ভেঙে ফেলা হয়েছে। সেখানে বাড়ি ছিল তা বোঝার কোনো উপায় নেই। বাড়িটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মাটির নিচে ফাউন্ডেশনের রড কেটে নিয়ে যাওয়া হয়েছে। এ ছাড়া ইট ও বালু গাড়িতে করে অন্যত্র নিয়ে বিক্রি করা হয়েছে বলে জানান স্থানীয় একাধিক বাসিন্দা।

০৯:০২ পিএম, ২৪ অক্টোবর ২০২৬ শনিবার

রূপপুরের বিদ্যুৎ উৎপাদন বায়রার অপেক্ষায়

রূপপুরের বিদ্যুৎ উৎপাদন বায়রার অপেক্ষায়

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের বি-২ ধাপের ফিজিক্স টেস্টসহ প্রয়োজনীয় সব পরীক্ষা ও কার্যক্রম সম্পন্ন হয়েছে। এসব পরীক্ষার প্রতিবেদন ইতোমধ্যে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) কাছে জমা দেয়া হয়েছে। নিয়ন্ত্রণ সংস্থার চূড়ান্ত অনুমোদন পেলেই বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতিমূলক ধাপ সি স্টেজ বা পাওয়ার স্টার্টআপে প্রবেশ করবে ইউনিটটি। শনিবার (২৪ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান। প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রথম ইউনিটে পাওয়ার স্টার্টআপ কার্যক্রম শুরুর প্রস্তুতি চলছে। তবে নির্ধারিত সময়ে এ কার্যক্রম শুরু করা এবং পরবর্তী ধাপে অগ্রসর হওয়ার বিষয়টি নির্ভর করছে নিয়ন্ত্রণ সংস্থার চূড়ান্ত অনুমোদনের ওপর।

০৭:২৫ পিএম, ২৪ অক্টোবর ২০২৬ শনিবার

পাবনায় কৃষি বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ

পাবনায় কৃষি বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ

পাবনায় একটি পূর্ণাঙ্গ সরকারি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার স্বপ্ন আলোর মুখ দেখার পথে আরও একধাপ এগিয়েছে। পাবনা-৫ আসনের এমপি শামসুর রহমান শিমুল বিশ্বাসের প্রচেষ্টায় জেলায় কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে (ইউজিসি) নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গত ৩০ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়। চিঠিতে পাবনা জেলার আটঘরিয়া কৃষি মহাবিদ্যালয়কে একটি পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের লক্ষ্যে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক সম্ভাব্যতা যাচাই করে সুনির্দিষ্ট মতামতসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

০৮:৫১ পিএম, ২০ অক্টোবর ২০২৬ মঙ্গলবার

পাবনা রামকৃষ্ণ সেবাশ্রমে কুমারী পূজায় দর্শনার্থীদের ভীড়

পাবনা রামকৃষ্ণ সেবাশ্রমে কুমারী পূজায় দর্শনার্থীদের ভীড়

শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমী তিথিতে নারীর মধ্যে পরমার্থ দর্শন ও পরমার্থ অর্জন এ বিশ্বাসকে ধারণ করে পাবনার রামকৃষ্ণ সেবাশ্রমে কুমারী পূজা হয়েছে। দেবী দুর্গার কুমারী রূপের বন্দনায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পূজায় অংশ নেন ভক্ত ও দর্শনার্থীরা। সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। রামকৃষ্ণ সেবাশ্রমে তৃতীয়বারের মতো আয়োজিত এ পূজায় এবার কুমারী দেবীর আসনে অধিষ্ঠিত হয় ছয় বছর বয়সী দিয়া তলাপাত্র। পূজার জন্য তার শাস্ত্রীয় নাম রাখা হয় উমা। পূজার আগে শাস্ত্রীয় রীতি অনুসারে কুমারীকে স্নান করিয়ে নতুন লাল শাড়ি, গহনা, পায়ে আলতা, ফুলের মালা ও বিভিন্ন অলঙ্কারে দেবীরূপে সাজানো হয়। এরপর হাতে পদ্মফুল নিয়ে তাকে পূজার আসনে বসানো হয়। মন্ত্রোচ্চারণ ও স্তোত্রপাঠের মধ্য দিয়ে পূজারিরা দেবীর বন্দনা করেন। এ সময় পূজা দেখতে সেবাশ্রমে ভক্ত ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা যায়।

০৮:৫০ পিএম, ১৯ অক্টোবর ২০২৬ সোমবার

পাবনা জেলা স্বীকৃতি লাভের ১৯৮ বছর পূর্তি

পাবনা জেলা স্বীকৃতি লাভের ১৯৮ বছর পূর্তি

পাবনা জেলা স্বীকৃতি লাভের ১৯৮ বছর পূর্তি উপলক্ষে পাবনা প্রেসক্লাবের আয়োজনে পালিত হয়েছে শুভ পাবনা দিবস। শুক্রবার (১৬ অক্টোবর) রাতে পাবনা প্রেসক্লাবে কেক কাটা, মিষ্টিমুখ ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে কেক কাটেন পাবনা-৫ আসনের এমপি অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান জাকির হোসেন, পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার আবু আশরাফ, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম ও কামনা ফাউণ্ডেশনের চেয়ারম্যান গোলাম রব্বানী কামনা। পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতারের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক আঁখিনূর ইসলাম রেমনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, সিনিয়র সাংবাদিক আব্দুল মতীন খাঁন, মির্জা আজাদ, কাজী মাহবুব মোর্শেদ বাবলা, শহীদুর রহমান শহীদ, আব্দুল হামিদ খাঁন, আহমেদ হুমায়ুন কবির তপু, রিজভী জয়, পাভেল মৃধা, রাজিউর রহমান রুমী প্রমুখ।  

০৫:৩৭ পিএম, ১৭ অক্টোবর ২০২৬ শনিবার

বাসচাপায় শিশু শিক্ষার্থীর মৃত্যু ঘটনায় জড়িতদের শাস্তি চাইলেন বাবা

বাসচাপায় শিশু শিক্ষার্থীর মৃত্যু ঘটনায় জড়িতদের শাস্তি চাইলেন বাবা

স্কুল ক্যাম্পাসে বাসচাপায় শিশু শিক্ষার্থী শাহরিয়ার সায়ন (০৮) নিহতের ঘটনা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা নিতে স্কুল কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন বাবা সাজু আহমেদ সেলিম। এ ঘটনায় বাসচালক ও তার সহযোগীর গাফিলতিকে দায়ী করেছেন তিনি। বুধবার (১৪ অক্টোবর) ভোররাত চারটার দিকে নিহত শিশু সায়নের মরদেহ নিয়ে ঢাকা থেকে গ্রামের বাড়ি পাবনার আটঘরিয়া উপজেলার মাজপাড়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে পৌঁছায় তার স্বজনরা। পরে সকাল নয়টার দিকে তাকে রামচন্দ্রপুর কবরস্থানে দাফন করা হয়। এর আগে মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে স্কুল ক্যাম্পাস চত্বরে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু শাহরিয়ার সায়ন নারায়নগঞ্জের রূপগঞ্জ উপজেলার আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের জলসিঁড়ি শাখায় দ্বিতীয় শ্রেণির সি শাখার শিক্ষার্থী ছিল।

০৫:২৩ পিএম, ১৪ অক্টোবর ২০২৬ বুধবার

চাটমোহরে জমি দখল চেষ্টার বিচার চেয়ে সংবাদ সম্মেলন

চাটমোহরে জমি দখল চেষ্টার বিচার চেয়ে সংবাদ সম্মেলন

পাবনার চাটমোহরে জমি অবৈধভাবে দখলের চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন ও পরিবারের সদস্যদের হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন মোহাম্মদ আলী নামের এক প্রতিবন্ধি ব্যক্তি। এ ঘটনায় সংশ্লিষ্ট প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি। সোমবার (১২ অক্টোবর) রাতে চাটমোহর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ তুলে ধরেন তিনি। মোহাম্মদ আলী অভিযোগ করেন, বিরোধপূর্ণ জমির পরিমাণ ১৭ দশমিক ৯৭ শতাংশ। জমিটি চাটমোহর উপজেলার দক্ষিণ শিবরামপুর মৌজায় অবস্থিত। গত ২৩ আগস্ট দুপুর আনুমানিক ১টার দিকে কয়েকজন ব্যক্তি তার জমি জোরপূর্বক দখলের চেষ্টা করেন। এ ঘটনায় তিনি ফিরোজুর রহমান (বাবলু), আমিনুল ইসলামসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করেন। 

০৭:৪৩ পিএম, ১৩ অক্টোবর ২০২৬ মঙ্গলবার

পাবিপ্রবিতে শিক্ষকদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

পাবিপ্রবিতে শিক্ষকদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের শিক্ষকদের নিয়ে কোডিং, ডিকোডিং অফ এক্সাম স্ক্রিপ্টস শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের গ্যালারী-২ এ কর্মশালার আয়োজন করে ইনস্টিটিউশনাল অব কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)। এ পদ্ধতির মাধ্যমে পরীক্ষার খাতা মূল্যায়নের সময় শিক্ষার্থীর কোন তথ্য খাতায় চিহ্নিত করার সুযোগ থাকে না। ফলে পরীক্ষার খাতা মূল্যায়নে শিক্ষকের পক্ষপাতিত্বের সুযোগ থাকে না। পরীক্ষার খাতায় নম্বর দেয়ার ক্ষেত্রে স্বচ্ছতা, নিরপেক্ষতা, খাতা দেখার পদ্ধতি নিখুঁত হয়, ফলে খাতা দেখার সময় কমে যায়। স্বল্প সময়ে ফল প্রকাশ করা সম্ভব হয়। কোডিং পদ্ধতির ব্যবহারিক ধারণা ও প্রযুক্তিগত দিক নির্দেশনা দেয়ার উদ্দেশ্যে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

০৪:৪৪ পিএম, ১৩ অক্টোবর ২০২৬ মঙ্গলবার

বারবার বন্ধ হয় নাজিরগঞ্জ-ধাওয়াপাড়া ফেরি, দুর্ভোগে যাত্রীরা

বারবার বন্ধ হয় নাজিরগঞ্জ-ধাওয়াপাড়া ফেরি, দুর্ভোগে যাত্রীরা

হঠাৎ নদীতে স্রোত বেড়ে যাওয়ায় ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে-এমন কারণ দেখিয়ে পাবনার নাজিরগঞ্জ-রাজবাড়ীর ধাওয়াপাড়া রুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এর আগে গত ৭ সেপ্টেম্বর থেকে এ রুটে ১৬ দিন বন্ধ ছিল ফেরি চলাচল। তারপর গত ২৩ সেপ্টেম্বর থেকে চালু হলেও ৫ অক্টোবর থেকে আবারও বন্ধ রয়েছে ফেরি চলাচল। দুই জেলার মধ্যে সরাসরি যোগাযোগের গুরুত্বপূর্ণ এ নৌপথে ফেরি বন্ধ হওয়ায় বিকল্প পথে যেতে হচ্ছে মানুষকে। এতে সময়ের পাশাপাশি বাড়ছে পরিবহন খরচ। যাত্রী ও স্থানীয়দের অভিযোগ, এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ হওয়ার ঘটনা নতুন নয়। নদীতে স্রোত বাড়লেই দেখা দেয় সমস্যা। তাদের দাবি, নৌরুটে পর্যাপ্ত সক্ষমতার ফেরি না থাকা, পুরনো ও দুর্বল ফেরি, ঘাটের অব্যবস্থাপনা এবং নাব্যতা-সংক্রান্ত সমস্যার কারণে প্রায়ই ব্যাহত হয় পারাপার। নদীতে স্রোত থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু স্রোতের সঙ্গে পাল্লা দিয়ে নিরাপদে চলাচলের উপযোগী ফেরি ও অবকাঠামো নিশ্চিত করাই কর্তৃপক্ষের দায়িত্ব।

০৭:১৬ পিএম, ৭ অক্টোবর ২০২৬ বুধবার

চাটমোহরে চুরি হওয়া ১৭ ল্যাপটপ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার

চাটমোহরে চুরি হওয়া ১৭ ল্যাপটপ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার

পাবনার চাটমোহর উপজেলার শরৎগঞ্জ তফিজ উদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব থেকে চুরি হওয়া ১৭টি ল্যাপটপ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। সোমবার (০৫ অক্টোবর) সকালে উপজেলার ইদিলপুর কালীমন্দিরের পাশের ঝোপঝাড় থেকে চারটি ব্যাগের ভেতর রাখা ল্যাপটপগুলো উদ্ধার করা হয়। চাটমোহর থানার ওসি অলিউর রহমান জানান, সোমবার সকালে স্থানীয়রা ইদিলপুর কালীমন্দিরের পাশে ঝোপঝাড়ের মধ্যে কয়েকটি ব্যাগ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগগুলো উদ্ধার করে। ব্যাগ তল্লাশি করে ১৭টি ল্যাপটপ পাওয়া যায়।

০৯:২০ পিএম, ৫ অক্টোবর ২০২৬ সোমবার

পাবনায় ৩৫৫টি মন্দিরে হবে শারদীয় দুর্গাপূজা

পাবনায় ৩৫৫টি মন্দিরে হবে শারদীয় দুর্গাপূজা

পাবনায় এ বছর ৩৫৫টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা হবে। দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় এ তথ্য জানানো হয়েছে। রোববার (০৪ অক্টোবর) সকালে পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম। সভায় বক্তারা বলেন, শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবকে কেন্দ্র করে জেলার কোথাও যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। একই সঙ্গে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দকে সরকারি নির্দেশনা মেনে চলার আহবান জানানো হয়।

০৫:০৯ পিএম, ৪ অক্টোবর ২০২৬ রোববার

ঈশ্বরদীতে ট্রেন লাইনচ্যুত, উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

ঈশ্বরদীতে ট্রেন লাইনচ্যুত, উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

পাবনার ঈশ্বরদী বাইপাস স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী যাত্রীবাহী আন্তঃনগর একতা এক্সপ্রেস লাইনচ্যুত হয়েছে। ট্রেনের দুই বগির আটটি চাকা লাইন থেকে সরে গিয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সোমবার (১৩ জুলাই) বিকেল ৪টায় ঈশ্বরদী-ঢাকা-পাবর্তীপুর রেলরুটের ঈশ্বরদী বাইপাস স্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা (ডিটিও) মোশাররফ হোসেন ভুঁইয়াকে আহবায়ক করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

০৭:১০ পিএম, ১৩ জুলাই ২০২৬ সোমবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement