ছবি: আপন দেশ
লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়নের দুর্গাপুর গ্রাম থেকে ভূয়া সাংবাদিক নুরে আলম সিদ্দিকী ওরফে রাজু (৪০) কে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়।
বুধবার (০৭ অক্টোবর) বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। সে একই এলাকার নুরুল আমিনের পুত্র। সে দীর্ঘদিন নিজেকে সাংবাদিক দাবী করে আসছে।
আরও পড়ুন<<>>বারবার বন্ধ হয় নাজিরগঞ্জ-ধাওয়াপাড়া ফেরি, দুর্ভোগে যাত্রীরা
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন এএসপি হোসাইন মো. রায়হান কাজেমী। তিনি বলেন, পুলিশ বুধবার রাতে অভিযান চালিয়ে দূর্গাপুর গ্রাম থেকে রাজুকে ৫ পিছ ইয়াবা ও ১০ গ্রাম গাঁজাসহ আটক করে। এসময় তার সঙ্গে থাকা রাকিব ও সোহাগ পালিয়ে যায়। পুলিশ ঘটনারস্থল থেকে তাদের ব্যবহৃত ২ টি মটরসাইকেল উদ্ধার করে। পরে এ ঘটনায় চন্দ্রগঞ্জ থানায় মামলা দায়ের করার পর রাজুকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায়।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































