ছবি: আপন দেশ
কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু অ্যাকাডেমির ৫০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (০৬ অক্টোবর) সকালে ঢাকা শিশু অ্যাকাডেমি প্রাঙ্গণে প্রধান অতিথি ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
কুড়িগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেন, শিশুরাই দেশের ভবিষ্যৎ। তাদের অধিকার, নিরাপত্তা, শিক্ষা ও সুস্থভাবে বেড়ে ওঠার পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের সবার দায়িত্ব। শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।
আরও পড়ুন<<>>মাথার ওপর বিপদ, হেলমেট পরে অফিস
এসময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি.এম কুদরত-এ-খুদা, সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস, জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. হাবিবুর রহমান, জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরী, ইসলামিক ফাউণ্ডেশনের ডিডি আবদুর রাজ্জাক রনি, মহিলা বিষয়ক অধিদফতরের উপপরিচালক জয়ন্তী রানীসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দফতরের প্রতিনিধিগণ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, কোমলমতি শিক্ষার্থীরা।
এ অনুষ্ঠানে বাংলাদেশ শিশু অ্যাকাডেমির ৫০ বছরের পথচলা, শিশুদের অধিকার সংরক্ষণ এবং তাদের মেধা ও সৃজনশীলতা বিকাশে প্রতিষ্ঠানটির ভূমিকা তুলে ধরা হয়। এ সময় শিশুদের অধিকার রক্ষা ও তাদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানানো হয়।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































