Apan Desh | আপন দেশ

শিশু

বাসচাপায় শিশু শিক্ষার্থীর মৃত্যু ঘটনায় জড়িতদের শাস্তি চাইলেন বাবা

বাসচাপায় শিশু শিক্ষার্থীর মৃত্যু ঘটনায় জড়িতদের শাস্তি চাইলেন বাবা

স্কুল ক্যাম্পাসে বাসচাপায় শিশু শিক্ষার্থী শাহরিয়ার সায়ন (০৮) নিহতের ঘটনা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা নিতে স্কুল কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন বাবা সাজু আহমেদ সেলিম। এ ঘটনায় বাসচালক ও তার সহযোগীর গাফিলতিকে দায়ী করেছেন তিনি। বুধবার (১৪ অক্টোবর) ভোররাত চারটার দিকে নিহত শিশু সায়নের মরদেহ নিয়ে ঢাকা থেকে গ্রামের বাড়ি পাবনার আটঘরিয়া উপজেলার মাজপাড়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে পৌঁছায় তার স্বজনরা। পরে সকাল নয়টার দিকে তাকে রামচন্দ্রপুর কবরস্থানে দাফন করা হয়। এর আগে মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে স্কুল ক্যাম্পাস চত্বরে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু শাহরিয়ার সায়ন নারায়নগঞ্জের রূপগঞ্জ উপজেলার আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের জলসিঁড়ি শাখায় দ্বিতীয় শ্রেণির সি শাখার শিক্ষার্থী ছিল।

০৫:২৩ পিএম, ১৪ অক্টোবর ২০২৬ বুধবার

কুড়িগ্রামে শিশু অ্যাকাডেমির ৫০ বছর পূর্তি

কুড়িগ্রামে শিশু অ্যাকাডেমির ৫০ বছর পূর্তি

কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু অ্যাকাডেমির ৫০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (০৬ অক্টোবর) সকালে ঢাকা শিশু অ্যাকাডেমি প্রাঙ্গণে  প্রধান অতিথি ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কুড়িগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেন, শিশুরাই দেশের ভবিষ্যৎ। তাদের অধিকার, নিরাপত্তা, শিক্ষা ও সুস্থভাবে বেড়ে ওঠার পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের সবার দায়িত্ব। শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।

০৮:২৫ পিএম, ৬ অক্টোবর ২০২৬ মঙ্গলবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement