Apan Desh | আপন দেশ

ব্রহ্মপুত্র নদের জায়গা দখল করায় ১৫ দিনের কারাদণ্ড

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৬:৩৮, ৬ অক্টোবর ২০২৬

ব্রহ্মপুত্র নদের জায়গা দখল করায় ১৫ দিনের কারাদণ্ড

ছবি: আপন দেশ

জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার সামনে ব্রহ্মপুত্র নদের জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগে খায়রুল ইসলাম বাবু (৫৫) নামে এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

মঙ্গলবার (০৬ অক্টোবর) উপজেলা প্রশাসনের পরিচালিত অভিযানে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩-এর আওতায় এ দণ্ড প্রদান করা হয়। অভিযান পরিচালানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহ জহুরুল ইসলাম। 

আরও পড়ুন<<>>জলবায়ু পরিবর্তনের প্রভাবে শরতেও বাড়ছে খরতাপ

অভিযানকালে নদীর জায়গা দখল করে স্থাপনা নির্মাণের বিষয়টি প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্তকে এ সাজা দেয়া হয়।

উপজেলা প্রশাসন জানায়, সরকারি ও নদীর জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছে। নদীর জায়গা দখল করায় অভিযুক্তের বিরুদ্ধে আইন অনুযায়ী শাস্তি দেয়া হয়েছে। ভবিষতেও যেন নদীর জায়াগ দখল না হয় সেজন্য এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়