Apan Desh | আপন দেশ

নদী

ভাঙনপ্রবণ কামারজানী পরিদর্শন করলেন ইউএনও

ভাঙনপ্রবণ কামারজানী পরিদর্শন করলেন ইউএনও

গাইবান্ধা সদর উপজেলার বন্যা ও নদীভাঙনপ্রবণ কামারজানী ইউনিয়নের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও চলমান উন্নয়ন কর্মকাণ্ড সরেজমিনে পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক। বুধবার (১৯ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি কামারজানী ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা সামাজিক উন্নয়ন পদক্ষেপ (এসইউপি), কামারজানী মার্চেন্টস উচ্চ বিদ্যালয়, সামাজিক উন্নয়ন পদক্ষেপ কলেজ, বিদ্যালয়ের মাঠ, টিআর কর্মসূচির আওতায় মসজিদ উন্নয়ন এবং ঈদগাহ মাঠের চলমান কাজ পরিদর্শন করেন।

০৯:০২ পিএম, ১৯ আগস্ট ২০২৬ বুধবার

মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়ম, এলাকাবাসীর মানববন্ধন

মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়ম, এলাকাবাসীর মানববন্ধন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের সেলিম বাজার ও কালাদুর এলাকায় মেঘনা নদীর ভাঙনরোধে জিও ব্যাগ ডাম্পিং প্রকল্পে অনিয়মের অভিযোগে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার (০৬ আগস্ট) দুপুরে নদীর তীরে আয়োজিত মানববন্ধনে হাজারো মানুষ অংশ নেন। তারা অভিযোগ করেন, বরাদ্দ দেয়া হলেও দীর্ঘদিন কাজ শুরু হয়নি। পরে যথাযথ নকশা অনুসরণ না করে জিও ব্যাগ ফেলার চেষ্টা করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী অনিয়মের প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান।

০৭:৪৬ পিএম, ৬ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার

যমুনায় ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

যমুনায় ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

মে মাসের মাঝামাঝি সময় থেকেই পাহাড়ি ঢল ও প্রবল বর্ষণে যৌবন ফিরে পেয়েছে যমুনা নদী। যমুনার উত্তাল ঢেউ তীরবর্তী মানুষগুলোর আতঙ্ক বাড়িয়ে দিচ্ছে। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, গত মে মাসের মাঝামাঝি থেকে টানা বর্ষণের কারণে যমুনার পানি দ্রুতগতিতে বাড়তে শুরু করে। মাঝখানে সামান্য কমে আবারও বাড়তে শুরু করে। এখন পর্যন্ত বিপৎসীমার নিচেই রয়েছে। এরই মধ্যে দুই দিন ধরে ফের কমতে শুরু করেছে যমুনার পানি। আর যমুনার পানি হ্রাস-বৃদ্ধির দোলাচলে চরাঞ্চল ও পূর্ব তীরে শুরু হয়েছে ভাঙন। ফলে বর্ষাকাল শুরুর আগেই এসব অঞ্চলের মানুষের কাছে আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে যমুনা।

০৭:৩৪ পিএম, ৬ জুন ২০২৬ শনিবার

ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে আসছে ৪ জাহাজ

ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে আসছে ৪ জাহাজ

মধ্যপ্রাচ্যের সংঘাত পরিস্থিতির মধ্যে দেশে জ্বালানি সরবরাহ জোরদারে বড় পদক্ষেপ নেয়া হয়েছে। চারটি ট্যাংকারে করে মোট ১ লাখ ৪১ হাজার টন ডিজেল চট্টগ্রাম বন্দরের উদ্দেশে রওনা দিয়েছে। এ পরিমাণ জ্বালানি দিয়ে দেশের প্রায় ১২ দিনের চাহিদা পূরণ করা সম্ভব হবে বলে জানা গেছে। শুক্রবার (১৭ এপ্রিল) তিনটি ডিজেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছানোর কথা রয়েছে। বাকি একটি ট্যাংকার রোববার (১৯ এপ্রিল) এসে পৌঁছাবে। জাহাজগুলো হলো এমটি ওকট্রি, এমটি কেপ বনি ও এমটি লিয়ান সং হু। এ তিনটি জাহাজ শুক্রবার বন্দরে ভিড়বে। আর এমটি গোল্ডেন হরাইজন নামের আরেকটি ট্যাংকার রোববার পৌঁছাবে।

০৬:৫৬ পিএম, ১৭ এপ্রিল ২০২৬ শুক্রবার

এলপিজি নিয়ে চট্টগ্রাম বন্দরের দুটি জাহাজ

এলপিজি নিয়ে চট্টগ্রাম বন্দরের দুটি জাহাজ

ভারত ও মালয়েশিয়া থেকে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) নিয়ে আরও দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। একই সঙ্গে বিভিন্ন দেশ থেকে এলপিজি ও এলএনজি বহনকারী আরও অন্তত চারটি জাহাজ আসার কথা রয়েছে। রোববার (১২ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম। সৈয়দ রেফায়েত হামিম জানান, শনিবার (১১ এপ্রিল) রাতে মালয়েশিয়া থেকে এলপিজিবাহী ‘ডিএল লিলি’ এবং ভারত থেকে ‘গ্যাস ক্যারেজ’ নামে দুটি জাহাজ বন্দরের বহির্নোঙরে পৌঁছায়। বর্তমানে জাহাজ দুটি চার্লি ও ব্রাভো পয়েন্টে অবস্থান করছে। তিনি আরও জানান, রোববার যুক্তরাষ্ট্র থেকে এলএনজি নিয়ে ‘কংটং’ নামের একটি জাহাজ আসার কথা রয়েছে। শনিবার মালয়েশিয়া থেকে এলপিজি নিয়ে ‘পল’ নামের আরেকটি জাহাজ পৌঁছাবে।

০৪:২৩ পিএম, ১২ এপ্রিল ২০২৬ রোববার

নিহতদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দাবি

নিহতদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দাবি

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে যাত্রীবাহী বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনায় সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের দাবি জানানো হয়েছে এতে। নোটিশে নিহত প্রতিটি পরিবারকে ন্যূনতম ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেয়ার দাবি করা হয়েছে। পাশাপাশি আহতদের সুচিকিৎসা নিশ্চিত এবং কর্মক্ষমদের পুনর্বাসনের ওপর জোর দেয়া হয়েছে। বুধবার (২৫ মার্চ) বিকালে জনস্বার্থে এ নোটিশ পাঠান অ্যাডভোকেট নেওয়াজুল আসিফ সাদ, ব্যারিস্টার রাফি জি রহমান এবং অ্যাডভোকেট জায়েদ বিন নাসের।

০৫:২৯ পিএম, ২৬ মার্চ ২০২৬ বৃহস্পতিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement