Apan Desh | আপন দেশ

দখল

কেশবপুরে শ্যালকের বিরুদ্ধে ভগ্নিপতির সংবাদ সম্মেলন

কেশবপুরে শ্যালকের বিরুদ্ধে ভগ্নিপতির সংবাদ সম্মেলন

ক্রয়কৃত জমির দখলে নিয়ে শ্যালকের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে করেছেন ভগ্নিপতি মো. ইসমাইল হোসেন খান। ঘটনাটি ঘটেছে যশোর জেলার কেশবপুর উপজেলার ত্রিমোহিনী ইউনিয়নের মির্জানগর গ্রামে। সংবাদ সম্মেলনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী। শনিবার (১৮ জুলাই) কেশবপুর নিউজ ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। লিখিত বক্তব্যে মো. ইসমাইল হোসেন খান জানান, প্রায় আট বছর আগে তিনি তার শাশুড়ির কাছ থেকে ৮ শতক জমি ক্রয় করেন। চাকুরির কারণে দীর্ঘ সময় বিভিন্ন স্থানে অবস্থান করায় ওই জমিতে তার বড় শ্যালক খন্দকার নয়ন কুদ্দুস চাষাবাদ করতেন। পারিবারিক সম্পর্কের কথা বিবেচনা করে তিনি এ বিষয়ে কোনো আপত্তি জানাননি।

০৯:২৭ পিএম, ১৮ জুলাই ২০২৬ শনিবার

ফুটপাত-সড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু

ফুটপাত-সড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু

রাজধানীতে পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে ব্যাপক উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। বুধবার (০১ এপ্রিল) সকাল ১০টা থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে একযোগে অভিযান শুরু হয়। এর অংশ হিসেবে মগবাজার মোড় থেকে বাংলামোটর পর্যন্তও অভিযান চলে। অভিযানে নেতৃত্ব দেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদ। ইমরান আহমেদ জানান, জনদুর্ভোগ কমানো এবং পথচারীদের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতেই এ উদ্যোগ নেয়া হয়েছে। বিশেষ করে ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ দোকান, রেস্টুরেন্ট ও বিভিন্ন ওয়ার্কশপের বর্ধিতাংশ উচ্ছেদ করা হচ্ছে।

০৪:১৯ পিএম, ১ এপ্রিল ২০২৬ বুধবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement