Apan Desh | আপন দেশ

জামালপুর জেলা

জামালপুরে তিন নারীসহ ৪ মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য

জামালপুরে তিন নারীসহ ৪ মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য

জামালপুরে মাত্র ২৪ ঘণ্টায় পৃথক ঘটনায় তিন নারীসহ চারজনের মরদেহ উদ্ধারের ঘটনায় জেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এর মধ্যে ১৬ বছরের এক কিশোরীকে গণধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। এছাড়াও দুই নারীকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আর বন্ধ দোকানের ভেতর থেকে এক ভাঙারি ব্যবসায়ীর মরদেহ উদ্ধারের ঘটনায় রহস্য ঘনীভূত হয়েছে। নিহতরা হলেন, মাদারগঞ্জের চরপাকেরদহ এলাকার সাইফুদ্দিনের মেয়ে রুপসী (১৬), বালিজুড়ি এলাকার রফিকুরের মেয়ে ও সরকারি আশেক মাহমুদ কলেজের অনার্সের শিক্ষার্থী রিমা (১৯), সদর উপজেলার নান্দিনা এলাকার শ্রীপুর কুমারিয়ার জহুরুল ইসলামের স্ত্রী ও দুই সন্তানের জননী শারমিন আক্তার (২৬) এবং মাদারগঞ্জের গুনারীতলা ইউনিয়নের জাঙ্গালিয়া পূর্বপাড়া এলাকার ভাঙারি ব্যবসায়ী সামিউল ইসলাম ফকির আলী (৪৫)।

০৭:৫০ পিএম, ২৯ আগস্ট ২০২৬ শনিবার

চাচা-ভাতিজা হত্যা, ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন

চাচা-ভাতিজা হত্যা, ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন

জামালপুরের মাদারগঞ্জে চাচা-ভাতিজা হত্যা মামলায় সাত আসামিকে মৃত্যুদণ্ড এবং সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ নেজাম উদ্দিন এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, শাখাওয়াত, সোহেল, আল আমিন, সাদ্দাম, অন্তর, উজ্জ্বল ও ফয়জুর। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন চান মিয়া, জিয়ার, শাহ আলম, কাওছার, সুমন, রিফাত ও মোস্তফা। দণ্ডপ্রাপ্ত সবাই মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নের গজারিয়া গ্রামের বাসিন্দা।

০৫:২১ পিএম, ২০ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার

জামালপুরে বিএনপির বিজয় র‍্যালি

জামালপুরে বিএনপির বিজয় র‍্যালি

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জামালপুরে জেলা বিএনপির উদ্যোগে বিজয় র‍্যালি ও সমাবেশ হয়েছে। বুধবার (০৫ আগস্ট) বিকেলে শহরের স্টেশন বাজার এলাকায় জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য বিজয় র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। র‍্যালির আগে জেলা বিএনপির কার্যালয়ের সামনে বিএনপির সিনিয়র সহ-সভাপতি লোকমান আহমেদ লোটনের সভাপতিত্বে সমাবেশে হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন, এমপি।

০৯:২৭ পিএম, ৫ আগস্ট ২০২৬ বুধবার

মেলান্দহ সমবায় সমিতির নির্বাচিত সভাপতি আনোয়ারুল কাদির

মেলান্দহ সমবায় সমিতির নির্বাচিত সভাপতি আনোয়ারুল কাদির

সমবায়ই শক্তি, সমবায়ই মুক্তি— এ প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের মেলান্দহ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড (ইউসিসিএ)-এর বিশেষ সাধারণ সভা ও নির্বাচন হয়েছে। রোববার (২৮ জুন) সকাল ১১টায় মেলান্দহ বিআরডিবি হলরুমে  এ বিশেষ সাধারণ সভা হয়। সভা আয়োজন করে জমালপুরের মেলান্দহ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি। সভায় সমিতির সদস্যবৃন্দের উপস্থিতিতে আলোচনা ও নির্বাচন কার্যক্রম শেষে সর্বসম্মতিক্রমে আনোয়ারুল কাদির শ্যামল তালুকদারকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়। তাকে আনুষ্ঠানিকভাবে সভাপতি ঘোষণা করা হয়।

০৪:০৯ পিএম, ২৮ জুন ২০২৬ রোববার

বাহাদুরাবাদ-বালাসী ঘাটে যমুনা সেতু নির্মাণের দাবি

বাহাদুরাবাদ-বালাসী ঘাটে যমুনা সেতু নির্মাণের দাবি

যমুনা নদীর ওপর দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন উপজেলাবাসী। তাদের দাবি জামালপুরের দেওয়ানগঞ্জে বাহাদুরাবাদ ঘাট থেকে গাইবান্ধার বালাসী ঘাট পর্যন্ত এ সেতু নির্মাণ করা হোক। উপজেলার বাহাদুরাবাদ নৌ টার্মিনালের সামনে ঘণ্টাব্যাপী শুক্রবার (২৬ জুন) বিকেলে মানববন্ধন হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ দাবি-সংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে অংশ নেন। এ সময় তারা সেতু নির্মাণের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

০৫:০৭ পিএম, ২৭ জুন ২০২৬ শনিবার

নামজারিতে অতিরিক্ত অর্থ আদায়, একজনকে কারাদণ্ড

নামজারিতে অতিরিক্ত অর্থ আদায়, একজনকে কারাদণ্ড

জামালপুরের দেওয়ানগঞ্জে নামজারি (খারিজ) করে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ এক ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। কারাদণ্ডে দণ্ডিত ব্যাক্তির নাম রফিকুল ইসলাম রবিন (৪৫)। রোববার (০৭ জুন) সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন। দণ্ডপ্রাপ্ত রফিকুল ইসলাম রবিন উপজেলার হাতীভাঙ্গা ইউনিয়নের সাপমারি গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। তিনি দেওয়ানগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসে মহুরি হিসেবে কাজ করেন।

০৮:৪৯ পিএম, ৭ জুন ২০২৬ রোববার

তীব্র গরমে জামালপুরে তিনজনের মৃত্যু

তীব্র গরমে জামালপুরে তিনজনের মৃত্যু

দেশজুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ। মাঠে এখনো বোরো ধান। বৈরী এ আবহাওয়ায় ধান ঘরে তুলতে গিয়ে তীব্র গরমে জামালপুরে তিনদিনে ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। জেলার দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ ও মাদারগঞ্জ উপজেলায় গত তিন দিনে এক নারীসহ তিনজনের মৃত্যু হয়। সবশেষ বুধবার (০৩ জুন) দুপুরে মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের কুকুরমারী এলাকায় ধানের খড় শুকাতে গিয়ে মারা যান বালি বেগম। তিনি ওই এলাকার মৃত ইমান আলী প্রামাণিকের স্ত্রী। আগেরদিন মঙ্গলবার (০২ জুন) দুপুরে বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের রবিয়ার চর গ্রামে ধান কাটার সময় মারা যান সানোয়ার। তিনি ওই গ্রামের মৃত ওমের আলীর ছেলে। স্থানীয় রবিয়ার চর উত্তর জামে মসজিদের মোয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করছিলেন সানোয়ার।

০৮:১০ পিএম, ৪ জুন ২০২৬ বৃহস্পতিবার

চেক জালিয়াতি মামলায় জামায়াত নেতা গ্রেফতার

চেক জালিয়াতি মামলায় জামায়াত নেতা গ্রেফতার

জামালপুরে চেক জালিয়াতি মামলায় জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি হারুনুর রশীদকে গ্রেফতার করেছে। ৭৬ লাখ টাকার চেক জালিয়াতি মামলায় জেলা পৌর এলাকার সরদার পাড়া এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। রোববার (১০ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান। পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে নিজের ব্যবসা প্রসারের জন্য এরশাদ আলী নামের এক ব্যবসায়ীর কাছ থেকে ৭৬ লাখ টাকা ধার নেন হারুনুর রশীদ। সে টাকা ফেরত দেয়ার সময় হলে তার কাছে টাকা ফেরত চান এরশাদ আলী। কিন্তু তিনি টাকা ফেরত দেননি।

১১:৫৪ পিএম, ১০ মে ২০২৬ রোববার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement