নাটোরে হাত বাড়ালেই মিলছে মাদক
নাটোর জেলার সাত উপজেলায় উদ্বেগজনক হারে মাদকের বিস্তার ঘটেছে। জেলা সদর থেকে প্রত্যন্ত গ্রাম, বাজার, বাসস্ট্যান্ড ও বিভিন্ন আড্ডাস্থলে হাত বাড়ালেই মিলছে মাদক। ইয়াবা, গাঁজা, ফেনসিডিলসহ বিভিন্ন মাদক কেনাবেচা ও সেবন হয়ে উঠেছে সহজলভ্য বিষয়। এতে সবচেয়ে বেশি উদ্বিগ্ন অভিভাবক ও সচেতন নাগরিকরা। স্থানীয়দের আশঙ্কা, মাদকের বিস্তার যুবসমাজের ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলছে। তবে নাটোর সদর, নলডাঙ্গা, সিংড়া, বড়াইগ্রাম, গুরুদাসপুর, লালপুর ও বাগাতিপাড়া সাত উপজেলাতেই নিয়মিত মাদকবিরোধী অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
১০:১১ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার