ছবি : আপন দেশ
পটুয়াখালীর গলাচিপা সরকারি কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৯টায় কলেজ অডিটোরিয়ামে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল ও খাতা-কলম দিয়ে বরণ করে নেয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গলাচিপা সরকারি কলেজের সহকারী অধ্যাপক ও আইসিটি বিভাগের বিভাগীয় প্রধান মো. রোকনুজ্জামান খান। প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ মো. ফোরকান কবির। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক আ. ওহাব মিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক মো. দুলাল ঢালী।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও গীতা পাঠ করা হয়। পরে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ এবং পুরস্কার ও খাতা-কলম বিতরণ করা হয়।
নবীনদের স্বাগত জানিয়ে বক্তব্য দেন শিক্ষার্থীদের প্রতিনিধিরা। নবাগত শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন রুকাইয়া হুদা, আল-আমিন ও মো. মিয়াদ সিকদার।
আরও পড়ুন <<>> আ.লীগ কর্মীকে কুপিয়ে হত্যা
এছাড়া বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেন। অনুষ্ঠানে শিক্ষকরা নবীন শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা, নৈতিকতা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের বিষয়ে দিকনির্দেশনা দেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে কলেজের শিক্ষার্থীরা গান, কবিতা, নৃত্যসহ বিভিন্ন পরিবেশনায় অংশ নেন। সাংস্কৃতিক অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক ও অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান নাসরিন জাহান এবং প্রভাষক ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মো. হাসান আলী।
অনুষ্ঠানের শেষ পর্বে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।
এসময় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং বিপুলসংখ্যক নবীন ও পুরোনো শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































