Apan Desh | আপন দেশ

মাদক কারবারি

সন্দ্বীপে দেশীয় অস্ত্রসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী আটক

সন্দ্বীপে দেশীয় অস্ত্রসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী আটক

চট্টগ্রামের সন্দ্বীপে যৌথ অভিযান চালিয়ে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড। সোমবার (৩১ আগস্ট) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের সন্দীপ থানাধীন আকবর হাট এলাকায় রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি কোস্ট গার্ড স্টেশন সন্দীপ, আউটপোস্ট সারিকাইত এবং পুলিশ সমন্বয়ে যৌথভাবে পরিচালনা করে। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক একটি বসত বাড়িতে তল্লাশি চালানো হয়।  

০৫:৩৯ পিএম, ৩১ আগস্ট ২০২৬ সোমবার

মান্দায় মাদকসেবীর হামলায় স্কুলশিক্ষক আহত

মান্দায় মাদকসেবীর হামলায় স্কুলশিক্ষক আহত

নওগাঁর মান্দা উপজেলায় মাদকসেবীর হামলায় এক স্কুল শিক্ষক গুরুতর আহত হয়েছেন। বুধবার (২০ মে) বিকেল তিনটার দিকে উপজেলার পরানপুর ইউনিয়নের চককেশব মোড়ে এ ঘটনা ঘটে। আহত শিক্ষকের নাম আব্দুর রাজ্জাক (৪৭)। তিনি বালুবাজার উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং সোনাপুর গ্রামের তসলিম উদ্দিনের ছেলে। অন্যদিকে অভিযুক্ত বজলুর রহমান চককেশব গ্রামের সফিজ উদ্দিনের ছেলে বলে জানা গেছে। স্থানীয়রা জানান, বুধবার স্কুল ছুটির পর শিক্ষক আব্দুর রাজ্জাক বাড়ি ফেরার পথে চককেশব মোড়ে আগে থেকেই অবস্থান নেয়া বজলুর রহমান দা নিয়ে তার ওপর হামলা করেন। হামলাকারীর একাধিক কোপে শিক্ষক রাজ্জাক গুরুতর আহত হন। এ সময় লোকজন এগিয়ে এলে হামলাকারী বজলুর রহমান পালিয়ে যায়। পরে শিক্ষক রাজ্জাককে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

০৮:৩৯ পিএম, ২০ মে ২০২৬ বুধবার

শীর্ষ মাদক ব্যবসায়ী পিচ্চি রাজা আটক

শীর্ষ মাদক ব্যবসায়ী পিচ্চি রাজা আটক

শীর্ষ মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী হিসেবে পরিচিত পিচ্চি রাজাকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা। মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে এডিসি জুয়েল রানা বলেন, কয়েকমাস ধরেই তার গতিবিধি নজরদারি করা হচ্ছিলো।  নজরদারিতে রাখার কারণে আমরা শনিবার তার নেপালে যাওয়ার খবর পাই। এরপর আমরাও নেপালে যোগাযোগ করে তার যাওয়ার বিষয়টি নিশ্চিত করি। এ বিষয়টি পিচ্চি রাজা টের পেয়ে যান এবং দ্রুতই বাংলাদেশে ফেরার সিদ্ধান্ত নেন।

০৮:৩৬ পিএম, ১৯ মে ২০২৬ মঙ্গলবার

সাড়ে ১৯ কোটি টাকার ইয়াবাসহ আটক ৫

সাড়ে ১৯ কোটি টাকার ইয়াবাসহ আটক ৫

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে পাঁচ মাদক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। পৃথক দুটি অভিযানে প্রায় সাড়ে ১৯ কোটি টাকা মূল্যের ৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। আটকরা হলেন- টেকনাফের শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের মো. সুলতানের ছেলে মো. ইয়াসিন (৩৫), টেকনাফ বাহারছড়া হাজমপাড়া মকবুল আহমেদের ছেলে মো. ইসমাইল (২২), লাল মোহাম্মদের ছেলে গিয়াস উদ্দিন (৩২), লাল মোহাম্মদের ছেলে জসিম উদ্দিন (৩৩) এবং কুমিল্লা মৌলভীবাড়ি পাশা কোট এলাকার সাহাদাত হোসেন (সাকিব)।

০৭:৩০ পিএম, ২৭ মার্চ ২০২৬ শুক্রবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement