Apan Desh | আপন দেশ

নিজ ঘরে ঝুলছিল সাংবাদিকের মরদেহ

জামালপুর প্রতিনিধি

প্রকাশিত: ২০:১৪, ২৭ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ২০:১৫, ২৭ সেপ্টেম্বর ২০২৫

নিজ ঘরে ঝুলছিল সাংবাদিকের মরদেহ

জামালপুরের ইসলামপুর পৌরসভার পলাবান্দা ভাটি পাড়ায় নিজ ঘর থেকে ওসমান হারুনী (৪৩) নামে এক সাংবাদিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ওই সাংবাদিকের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সাংবাদিক ওসমান হারুনী পলাবান্দা ভাটি পাড়া এলাকার মৃত আবু তালেবের ছেলে এবং মোহনা টিভির জামালপুর জেলা ও আমার দেশ পত্রিকার ইসলামপুর উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

হারুনীর স্বজনরা জানান, আজ দুপুর ১টার দিকে তিনি মূল ঘর থেকে পাশের একটি টিনসেড ঘরে যান। সেখানেই তিনি সংবাদ পাঠানোর জন্য সময় কাটাতেন। কিছুক্ষণ পর নিহতের ছোট ভাইয়ের স্ত্রী ওই ঘরে গেলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

আরওপড়ুন<<>>এবার গুইমারায় ১৪৪ ধারা জারি

পরে তার চিৎকারে নিহতের স্ত্রী ও পরিবারের অন্যান সদস্যরা ছুটে গিয়ে মরদেহ নামান। এরপর বিষয়টি জানাজানি হলে থানা পুলিশ ও স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থলে যান।

ইসলামপুর থানার ওসি আ স ম আতিকুর রহমান বলেন, ঘটনা স্থল পরিদর্শন করেছি। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহটি দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- মানসিক চাপ ও শারীরিক অসুস্থতার কারণে আত্মহত্যা করতে পারেন তিনি।

আপন দেশ/এমএইচ
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু