Apan Desh | আপন দেশ

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ২১:৪১, ৩ মার্চ ২০২৬

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে স্বর্ণের দাম হঠাৎ বড় ধরনের পতন হয়েছে। ইরানের ওপর মার্কিন-ইসরায়েলি বিমান হামলার প্রভাবে অনেক বিনিয়োগকারী নিরাপদ আশ্রয় হিসেবে স্বর্ণের বদলে ডলারে নজর দিয়েছেন। পাশাপাশি মুদ্রাস্ফীতি ও সুদের হারের উদ্বেগ বাড়ায় ব্যবসায়ীরা আগের মতো স্বর্ণে বাজি ধরছেন না।

মঙ্গলবার (০৩ মার্চ) বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্পট মার্কেটে স্বর্ণের দাম ৩.৯৮ শতাংশ কমে প্রতি আউন্স ৫,৮৬ ডলারে নেমেছে। এদিকে, স্পট সিলভার বা রূপার দাম ৯.৪৪ শতাংশ কমে ৮০.২৬ ডলারে নেমেছে। স্বাধীন বিশ্লেষক রস নরম্যান বলেন, ডলারের মূল্য বেড়ে যাওয়ায় এবং মার্কিন ট্রেজারির ফলন ঊর্ধ্বমুখী হওয়ায় স্বর্ণ ও রূপার দাম কমেছে।

মার্কিন ডলারের দাম ০.৯ শতাংশ বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। নাসডাক সূচক ২.৩ শতাংশ পতনের মধ্য দিয়ে বড় ধাক্কা খেয়েছে। এছাড়া হরমুজ প্রণালী বন্ধ হওয়ার সম্ভাবনা তেল ও গ্যাস পরিবহনের খরচ বাড়িয়েছে, যা মুদ্রাস্ফীতির আশঙ্কা তৈরি করেছে।

আরও পড়ুন <<>> বাড়ল দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ

দীর্ঘমেয়াদে স্বর্ণ মুদ্রাস্ফীতির বিরুদ্ধে নিরাপদ বিনিয়োগ হলেও, উচ্চ মুদ্রাস্ফীতি ও শক্তিশালী ডলারের কারণে বিনিয়োগকারীদের আগ্রহ কমে যায়।

সিএমই গ্রুপের ফেডওয়াচ টুল অনুযায়ী, ব্যবসায়ীরা আশা করছেন মার্কিন ফেডারেল রিজার্ভ ১৮ মার্চের বৈঠকে সুদের হার অপরিবর্তিত রাখবে। যদিও কিছু বিশ্লেষক মনে করেন, সংঘাত কমার কোনো লক্ষণ না দেখা গেলে এ সপ্তাহেই স্বর্ণের দাম প্রতি আউন্স ৫,৬০০ ডলারের ওপরে যেতে পারে।

দেশের বাজারে প্রভাব

বিশ্ববাজারে দাম কমায় দেশের বাজারেও স্বর্ণের দাম কমতে পারে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সূত্রে জানা গেছে, বিশ্ববাজারের দামের পরিবর্তন দেশের বাজারে প্রভাব ফেলে।

মঙ্গলবার সকালে বাজুস দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে। নতুন দামের সঙ্গে, বর্তমানে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ৭৭,৪২৮ টাকা, ২১ ক্যারেট ২ লাখ ৬৪,৭৭৩ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ২৬,৯৮১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৮৫,৭৪৯ টাকায় বেচাকেনা হচ্ছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: