Apan Desh | আপন দেশ

ধর্ষণের শিকার কিশোরীর আত্মহত্যা

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশিত: ২০:২৬, ২৫ জুলাই ২০২৪

আপডেট: ২০:২৯, ২৫ জুলাই ২০২৪

ধর্ষণের শিকার কিশোরীর আত্মহত্যা

ছবি: আপন দেশ

নেত্রকোনার বারহাট্টায় ধর্ষণের শিকার হয়ে বিষপান করেন এক কিশোরী। দুদিন পর ঢাকার একটি হাসপাতালে মারা যায় সে। এতে ক্ষোভে ফুঁসে উঠেছে এলাকাবাসী।

বিচারের দাবিতে বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে শিক্ষার্থী-অভিভাবকসহ সামাজিক সংগঠনগুলো মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে।

শনিবার (২০ জুলাই) দুপুরে কোচিংয়ে যাওয়ার পথে ওই কিশোরীকে তুলে নিয়ে যায় উত্ত্যক্তকারী আকাশ হোসেন প্রান্তর (২৩)। একটি ফাঁকা ঘরে তাকে ধর্ষণ করা হয়। সন্ধ্যায় বাড়ি ফিরে কীটনাশক পান করে ওই শিক্ষার্থী। পরে বাড়ির লোকজন তাকে মমেক হাসপাতাল নেন। সেখান থেকে ঢাকা বিএনকে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৩ জুলাই) মারা যায় মেয়েটি। ওইদিন রাতেই আকাশ হোসেন প্রান্তরকে (২৩) আসামি করে নারী শিশু আইনে বারহাট্টা মামলা দায়ের করেন। এ ঘটনার অভিযুক্ত বখাটে পরিবারসহ বাড়ি ছেড়ে পালিয়েছে।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, আসামি ধরার চেষ্টা চলছে। ইন্টারনেট ধীরগতির কারণে তাদের কার্যক্রম ব্যাহত হচ্ছে।

আপন দেশ/কেএইচ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

৬ দিন মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল ইরান সড়কে ঘরমুখো মানুষের চাপ, যানজট না থাকায় স্বস্তি বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩ বর্জ্য অপসারণে আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর ঈদের দিন কালবৈশাখীর আভাস ঈদযাত্রায় বেশি ভাড়া নিলে ব্যবস্থা নেয়া হবে : আইজিপি ঈদ বোনাস দিয়েছে ৯৭.৭৯ শতাংশ পোশাক কারখানা বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত সীমিত পরিসরে ব্যাংক কার্যক্রম চলছে আফগানিস্তানে হাসপাতালে পাকিস্তানের হামলা, নিহত ৪০০ ঈদযাত্রায় সব টার্মিনালে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে নিজেদের পুরো আকাশসীমা বন্ধ করল আমিরাত