Apan Desh | আপন দেশ

শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৫০, ১৪ নভেম্বর ২০২৫

শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

অবশেষে শীত জেঁকে বসতে শুরু করেছে। আবহাওয়া অধিদফতরের তথ্যমতে শুক্রবার (১৪ নভেম্বর) পঞ্চগড়ের তেঁতুলিয়াতে ছিল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস।

এ অবস্থায় মাসের শেষদিকে সাগরে ঝড়ের পরিস্থিতি দেখা না দিলে তাপমাত্রা হয়তো দ্রুতই নামত। কুয়াশার চাদর বেয়ে শৈত্যপ্রবাহ হয়তো বিস্তৃত হতো পুরো দেশে।

তবে দেশের আবহাওয়া পরিস্থিতি নিয়ে কাজ করা বাংলাদেশ ওয়েদার অবজারভেটরি টিম (বিডব্লিউওটি) বলছে সাগরের পরিস্থিতি স্থিতিশীল হলে ডিসেম্বরে শৈত্যপ্রবাহ তার রূপ দেখাবে। 

আরও পড়ুন<<>>১৭ বছর পর মুক্তি পেয়ে নির্বাচনী মাঠে বাবর

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দেয়া এক ফেসবুক পোস্টে বলা হয়, এ মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ ডিসেম্বরে আসতে পারে। তবে এর আগেই সারাদেশে শীত অনুভব হবে। কিন্তু তা শৈত্যপ্রবাহে রূপ নেয়ার মতো তাপমাত্রা কমবে না।

 এ থেকে বিষয়টি অনেকটাই স্পষ্ট, হিম শীতল মিষ্টি ঠান্ডা নভেম্বরের পুরো সময়টাতেই উপভোগ করা যাবে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বিএসএফের পুশইন চেষ্টা, রুখে দিলো বিজিবি কমনওয়েলথ কনফারেন্সে আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার হজ কার্যক্রমে অনুমতি পেল ৭০২ এজেন্সি মিয়ানমার বিমানবন্দরে ড্রোন হামলা, সব ফ্লাইট বাতিল র‌্যাব বিলুপ্ত করে এসআরবি, সংসদে বিল পাশ ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী অপরিশোধিত তেলের দাম ১০১ ডলার ছাড়াল বঙ্গোপসাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ জন জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত আর্থিক অনিয়ম-শিক্ষাসনদ জালিয়াতির অভিযোগ: ডব্লিউএইচও ছাড়লেন সায়মা ইরানের দক্ষিণ উপকূলজুড়ে দফায় দফায় বিস্ফোরণ
City Touch