Apan Desh | আপন দেশ

তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ০৯:২০, ২০ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১১:৪১, ২০ ফেব্রুয়ারি ২০২৬

তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

প্রকৃতিতে এখন চলছে বসন্তকাল। এ বসন্ত ঋতুকে ঋতুর রাজা বলা হয়। শীত শেষে প্রকৃতিতে বসন্ত প্রবেশ করলেই মুহ্যমান প্রকৃতি নানারকম চোখজুড়ানো ফুলে নতুন সাজে সেজে ওঠে। পরিবর্তন ঘটে আবহাওয়ারও। বাড়তে থাকে তাপমাত্রা।

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দিনের তাপমাত্রা বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। সেসঙ্গে রাজধানীর আকাশ আংশিক মেঘলা থাকবে বলেও জানিয়েছে সংস্থাটি। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

আরও পড়ুন<<>>ফের ভূমিকম্পে কাঁপলো দেশে, উৎপত্তিস্থল ছাতক

এতে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। সে সঙ্গে শুষ্ক থাকতে পারে আবহাওয়া।

এ ছাড়া উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। এ ছাড়া দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

এদিকে সকাল ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৪ শতাংশ।

আপন দেশ/জেডআই
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ