ছবি: সংগৃহীত
শীত বিদায় নিচ্ছে। বসন্তের আগমনে প্রকৃতি নতুন রূপে জেগে উঠছে। এ পরিবর্তনের সঙ্গে বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
ফেব্রুয়ারির শুরুতে দেয়া তিন মাসের জলবায়ু বার্তায় বলা হয়েছে, মাসের শেষ দিকে শিলা ও বজ্রবৃষ্টি হতে পারে। মার্চ ও এপ্রিলজুড়েও কয়েক দফা শিলা ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তিন মাসের শেষভাগে দেশে ৩-৫টি মৃদু (৩৬–৩৭.৯°সে.) বা মাঝারি (৩৮–৩৯.৯°সে.) তাপপ্রবাহ বয়ে যেতে পারে। পাশাপাশি ১-২টি তীব্র তাপপ্রবাহের (৪০–৪১.৯°সে.) আশঙ্কা রয়েছে।
আরও পড়ুন <<>>দেশে রাত-দিনের বাড়বে তাপমাত্রা
এপ্রিলের মধ্যে সাগর কয়েক দফা উত্তাল হতে পারে। এ সময়ে ২-৩টি লঘুচাপ সৃষ্টি হওয়ার শঙ্কা আছে। এর মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































