Apan Desh | আপন দেশ

কালবৈশাখীর আশঙ্কা, ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড়ও

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২২:৪০, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

কালবৈশাখীর আশঙ্কা, ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড়ও

চলতি ফেব্রুয়ারি থেকে আগামী এপ্রিল পর্যন্ত দেশে অন্তত ৭টি মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। একইসঙ্গে এ ৩ মাসে কয়েক দফায় বজ্র ও শিলাবৃষ্টিসহ হানা দিতে পারে কালবৈশাখী ঝড়। পাশাপাশি এ সময়ে সাগরে একটি ঘূর্ণিঝড়ও সৃষ্টি হতে পারে।

তিন মাসের (ফেব্রুয়ারি-এপ্রিল, ২০২৬) দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে এমন আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর। তবে এ সময়ে দেশে সামগ্রিকভাবে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, চলতি ফেব্রুয়ারি থেকে আগামী এপ্রিল নাগাদ দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। এ সময়ের শেষার্ধে বঙ্গোপসাগরে ২ থেকে ৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। 

আরও পড়ুন<<>>শপথ দ্রুত হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে: এ্যানী

এছাড়াও এ তিন মাসের শেষার্ধে দেশের কোথাও কোথাও ৪ থেকে ৮ দিন বজ্রবৃষ্টি অথবা বজ্র ও শিলাবৃষ্টিসহ কালবৈশাখী ঝড় হতে পারে। সে সঙ্গে এ সময়ে দেশে ৩ থেকে ৫টি মৃদু (৩৬-৩৭.৯°সে.) অথবা মাঝারি (৩৮-৩৯.৯°সে.) এবং ১ থেকে ২টি তীব্র (৪০-৪১.৯° সে.) তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলেও দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ