Apan Desh | আপন দেশ

১৭ বছর পর মুক্তি পেয়ে নির্বাচনী মাঠে বাবর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:২৮, ১৪ নভেম্বর ২০২৫

আপডেট: ১৮:৩০, ১৪ নভেম্বর ২০২৫

১৭ বছর পর মুক্তি পেয়ে নির্বাচনী মাঠে বাবর

১৭ বছর পর কারামুক্ত হয়ে নির্বাচন করতে পারব- এটা কখনও ভাবিনি-এমন মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুতফুজ্জামান বাবর।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে দলীয় মনোনয়ন পাওয়ার পর প্রথমবার নির্বাচনী প্রচারণায় নেমে নেত্রকোণা সদরের চল্লিশা ইউনিয়নে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন। দলীয় মনোনয়ন পাওয়ার পর ঢাকা থেকে তিনি প্রথম নিজ জেলা নেত্রকোণায় প্রবেশ করেন।

এ সময় তিনি বলেন, এ সুযোগ পাওয়ার জন্য আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। পাশাপাশি আমার দলের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমার নেতা তারেক রহমান তাদের কাছেও আমাকে মনোনয়ন দেয়ার জন্য শুকরিয়া আদায় করছি। 

আরও পড়ুন<<>>দেশের মানুষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে: আমীর খসরু

নেত্রকোণাবাসীর কাছেও শুকরিয়া আদায় করছি জানিয়ে তিনি বলেন, নমিনেশন পাওয়ার পর আজ প্রথম আমার এলাকায় এসেছি। নেত্রকোণাবাসীর কাছে আমি শুকরিয়া আদায় করছি। কারণ নেত্রকোণার মানুষ আমার জন্য অনেক দোয়া করেছেন। আমার নির্বাচনী এলাকার তিন থানা- মদন, খালিয়াজুরী ও মোহনগঞ্জ। এ তিন থানার মানুষ আমার জন্য রোজা রেখেছেন, নামাজ পড়েছেন, দোয়া করেছেন, মানত করেছেন এসব আমি কোনোদিন ভুলতে পারব না। তাদের জন্য আমার বাকি জীবনটাই রয়ে গেল। যেটুকু সম্ভব, আমি তাদের জন্য ইনশাল্লাহ করতে চেষ্টা করব।

হাওরপাড়ের মানুষ আপনাকে আগামীতে মন্ত্রী হিসেবে দেখতে চায় এমন প্রশ্নে তিনি বলেন, এসবের মালিক মহান আল্লাহ রাব্বুল আলামীন এবং আমার নেতা। উনারা যা সিদ্ধান্ত দেবেন, সে বিষয়ে আমার কোনো মন্তব্য নেই।

জুলাই সনদ বিষয়ে দলের অবস্থান কী এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জুলাই সনদ নিয়ে আমাদের মহাসচিব যে কথা বলেছেন, মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্যের পর আমাদের দল যেভাবে সাধুবাদ জানিয়েছে সেটাই আমার বক্তব্য।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বিএসএফের পুশইন চেষ্টা, রুখে দিলো বিজিবি কমনওয়েলথ কনফারেন্সে আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার হজ কার্যক্রমে অনুমতি পেল ৭০২ এজেন্সি মিয়ানমার বিমানবন্দরে ড্রোন হামলা, সব ফ্লাইট বাতিল র‌্যাব বিলুপ্ত করে এসআরবি, সংসদে বিল পাশ ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী অপরিশোধিত তেলের দাম ১০১ ডলার ছাড়াল বঙ্গোপসাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ জন জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত আর্থিক অনিয়ম-শিক্ষাসনদ জালিয়াতির অভিযোগ: ডব্লিউএইচও ছাড়লেন সায়মা ইরানের দক্ষিণ উপকূলজুড়ে দফায় দফায় বিস্ফোরণ
City Touch