ছবি : সংগৃহীত
যুক্তরাজ্যের লন্ডন থেকে ওয়েলসে বেড়াতে গিয়ে পানিতে ডুবে এক ব্রিটিশ বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার নাম মোহাম্মদ নাঈম ইসলাম (২০)।
স্থানীয় সময় শনিবার (২৬ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, লেকের পাড়ে ওযু করতে গেলে প্রবল বাতাসে ভারসাম্য হারিয়ে পানিতে পড়ে যান নাঈম। সাঁতার না জানায় তিনি পানিতে ডুবে যান। এ সময় পাশে থাকা এক বন্ধু উদ্ধারের জন্য পানিতে ঝাঁপ দিলেও নাঈমকে খুঁজে পাননি।
আরও পড়ুন: প্রিজনভ্যান থেকে পিচ্চি রাজার পলায়ন: ৫ পুলিশ বরখাস্ত
ঘটনাটি পুলিশকে জানালে প্রায় ১৩-১৪ ঘণ্টা অনুসন্ধানের পর তাকে উদ্ধার করা হয়।
নাঈমের মামা মাওলানা সিদ্দিকুর রহমান জানান, লন্ডন থেকে দুই বাংলাদেশি বন্ধুকে সঙ্গে নিয়ে ওয়েলসে বেড়াতে গিয়েছিলেন নাঈম। ঘটনার দিন রাত ১টার দিকে পরিবারের সদস্যরা দুর্ঘটনার খবর পান।
খবর পেয়ে পূর্ব লন্ডন থেকে ওয়েলসের উদ্দেশে রওনা হন নাঈমের বাবা মোহাম্মদ নুরুল ইসলাম।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































