Apan Desh | আপন দেশ

পানিতে ডুবে মৃত্যু

লক্ষ্মীপুরে পানিতে ডুবে নাতি-নাতনিসহ বৃদ্ধের মৃত্যু

লক্ষ্মীপুরে পানিতে ডুবে নাতি-নাতনিসহ বৃদ্ধের মৃত্যু

লক্ষ্মীপুরে পুকুরে গোসল করতে নেমে নাতি ও নাতনিসহ এক বৃদ্ধ পানিতে ডুবে নিহত হয়েছেন। নিহতরা হলেন বৃদ্ধ আবু সিদ্দিক (৭০), তার নাতি পিয়াস (৮) ও  নাতনি পপি আক্তার(৬)। দাদা আবু সিদ্দিককে বাঁচাতে গিয়ে ওই দুই শিশু মারা যায় বলে জানিয়েছে স্থানীয়রা। রোববার (০৬ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার শাকচর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের শাকচর এলাকায় ইব্রাহিম পাটোয়ারী বাড়ির পুকুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু সিদ্দিক পাটোয়ারী সদর উপজেলার শাকচর ইউনিয়নের ইব্রাহিম পাটোয়ারী বাড়ির আব্দুল মান্নান পাটোয়ারীর ছেলে। নিহত পিয়াস তার (সিদ্দিক) ছেলে আব্দুল আজিজের সন্তান ও পপি তার মেয়ে সুমি আক্তারের সন্তান।

০৬:৪৫ পিএম, ৬ সেপ্টেম্বর ২০২৬ রোববার

চট্টগ্রাম অঞ্চলে বন্যা-পাহাড়ধসে নিহত ৪৩

চট্টগ্রাম অঞ্চলে বন্যা-পাহাড়ধসে নিহত ৪৩

চট্টগ্রাম অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। এ কারণে বন্যা ও পাহাড়ধসের ঘটনা ঘটছে। গত ৬ দিনে এ দুর্যোগে ৪৩ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। সে সঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৮ লাখ ৬৭ হাজার মানুষ। শনিবার (১১ জুলাই) রাতে চট্টগ্রাম বিভাগীয় প্রশাসনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিভাগীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, বন্যা ও পাহাড়ধসে এ পর্যন্ত চট্টগ্রাম জেলায় ১১ জন, কক্সবাজার জেলায় ২৩ জন (রোহিঙ্গা ১৩ জন), রাঙ্গামাটি পার্বত্য জেলায় ৩ জন ও বান্দরবান পার্বত্য জেলায় ৬ জনসহ সর্বমোট ৪৩ জন প্রাণ হারিছেন।

১১:১৮ পিএম, ১১ জুলাই ২০২৬ শনিবার

যেভাবে লারা দত্তকে প্রাণে বাঁচিয়েছিলেন অক্ষয়

যেভাবে লারা দত্তকে প্রাণে বাঁচিয়েছিলেন অক্ষয়

আমরা সাধারণত জানি শুটিং মানেই শুধু লাইট, ক্যামেরা, অ্যাকশন। কিন্তু বাস্তবিক অর্থে এর পেছনে থাকে অজানা আতঙ্কের গল্প। এবার এমনই এক আতঙ্কের কথা সামনে এসেছে। কয়েকদিন আগেই দীঘা সমুদ্র উপকূলে টালিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় মারা যান। আর এ ঘটনায় ফিরে এসেছে বলিউডের আরেক ভয়ংকর স্মৃতি, যেখানে মৃত্যুর মুখ থেকে ফিরেছিলেন লারা দত্ত। লারার এক অভিজ্ঞতা হয়েছিল ২০০৩ সালে, আন্দাজ ছবির সেটে। নায়িকা লারা দত্তর সঙ্গে অক্ষয় কুমার ও প্রিয়াঙ্কা চোপড়া, সব ঠিকঠাকই চলছিল। হঠাৎই সমুদ্রের বিশাল ঢেউ আসে। লারা তখন সাঁতার জানতেন না। ভারী পোশাকে এক নিমিষে পানির নিচে তলিয়ে যান তিনি।

০৩:২৭ পিএম, ১ এপ্রিল ২০২৬ বুধবার

বন্যায় ৭৭ উপজেলা প্লাবিত, মৃত্যু ১৩

বন্যায় ৭৭ উপজেলা প্লাবিত, মৃত্যু ১৩

স্মরণকালের ভয়াবহ বন্যায় দেশের ১১ জেলায় ৭৭ উপজেলা প্লাবিত হয়েছে। এখন পর্যন্ত ১৩ জন মারা গেছেন। বন্যায় ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ৪৪ লাখ ৯৭ হাজার ৫৩৫ জন। শুক্রবার (২৩ আগস্ট) সচিবালয়ে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান এসব তথ্য জানান। তিনি বলেন, বর্তমানে দেশের ১১টি জেলা বন্যা প্লাবিত আছে। বন্যা তীব্র আকার ধারণ করেছে ফেনীতে। এছাড়া চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, সিলেট, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি এবং কক্সবাজার জেলা বন্যাকবলিত হয়েছে।

০৩:৩৫ পিএম, ২৩ আগস্ট ২০২৪ শুক্রবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement