Apan Desh | আপন দেশ

সৌদিতে প্রবাসী সেবা কেন্দ্রের মালিকানা পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:৫০, ১৪ নভেম্বর ২০২৬

সৌদিতে প্রবাসী সেবা কেন্দ্রের মালিকানা পরিবর্তন

ছবি: আপন দেশ

সৌদি আরবে দূতাবাসের পক্ষ থেকে প্রবাসীদের পাসপোর্ট এনআইডিসহ যাবতীয় কনসোলার সেবার জন্য প্রবাসী সেবা কেন্দ্র নতুন মালিকানায়।

প্রবাসী ডিজিটাল সেন্টার, (ইডিসি)। বেসরকারি প্রতিষ্ঠান আল মামল জেনারেল সার্ভিস, যার সঙ্গে এটুআই প্রজেক্ট ও রিয়াদ দূতাবাসের অংশীদারিত্বে ২০১৭ সালে যাত্রা শুরু হয়। 

রিয়াদ, জেদ্দা, দাম্মাম, মদিনা, তাবুক, নাজরানসহ সৌদির বেশ কয়েকটি শহরে শাখা আছে — পাসপোর্ট নবায়ন, অ্যাটেস্টেশন, ট্রাভেল পারমিট, ই-পাসপোর্ট আবেদনের মতো দূতাবাসের মাধ্যমে সেবা দিয়ে থাকে । সেবা কেন্দ্র চালু হওয়ার পর এ প্রথমবারের মতো পরিবর্তন এল।

রিয়াদ বাংলাদেশ দূতাবাস ও রাগিদম ট্রেডিং কোম্পানির মধ্যে প্রবাসী সেবা কেন্দ্র নতুন মালিকানায় কার্যক্রম পরিচালনার আগামী দিনের জন্যে চুক্তি পত্র স্বাক্ষর আনুষ্ঠানিক ভাবে সম্পূর্ণ হয়েছে।

আরও পড়ুন <> গুচ্ছ ভর্তিতে আসন বাড়ছে, যুক্ত হতে পারে আরও ৪ বিশ্ববিদ্যালয়

দীর্ঘদিন ধরে আল মামাল লজিস্টিক সার্ভিসেস কোম্পানি এই প্রবাসী সেবা কেন্দ্রগুলোর কার্যক্রম পরিচালনা করে আসছিল। 

২০২৬ সালে প্রতিষ্ঠানটির সঙ্গে সংশ্লিষ্ট কার্যক্রমের সমাপ্তির পর বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী রাগিদম ট্রেডিং কোম্পানি নতুনভাবে প্রবাসী সেবা কেন্দ্রগুলোর কার্যক্রম পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে।

রাগিদম ট্রেডিং কোম্পানির স্বত্বাধিকারী রিয়াদ প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সুপরিচিত মুখ ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মোফাজ্জল হোসাইন স্বপন।

 

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়